somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রবাসী ফরহাদের এক দিনের কান্না আমাকে এখনও কাঁদায়

২১ শে মার্চ, ২০০৬ সকাল ১১:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিকেল বেলা কাজ শেষে বাসায় ফিরছিলাম । পথে ফরহাদের সাথে দেখা । ফরহাদ বলল-''ভাইজান ! আজ আমার সাথে মার্কেটে যেতে হবে ''। তার চোঁখে মুখে আনন্দ ছড়িয়ে পড়েছে । বললাম-''কিরে ! মনে রং লেগেছে নাকি ? সে পেন্টের পকেট থেকে বিমানের টিকেট বেড় করল । তিন মাসের ছুটিতে দেশে যাচ্ছে । আজ রবি বার , আরো চাঁর দিন পর ফ্লাইট । দু'বছর প্রবাস জীবনের কর্মব্যস্ততার ক্লান্তি শেষে বাড়ী যাচ্ছে ।

গত ছুটিতে নিজের পছন্দে বিয়ে করেছিল । বউটা খুবি সন্দরী-যেন আকাশের চাঁদের মত । অতি মায়াবতী, প্রেমময়ী, হাসিতে মন কেড়ে নেয় । এসব আমার কথা নয় ; ফরহাদের মুখ থেকে শুনা তাঁর বউয়ের হাজারো প্রসংশা ।
ফরহাদকে নিয়ে মার্কেটে গেলাম । তাঁর বাবা-মা,ভাই-বোন এবং তাঁর বউয়ের জন্য কাপড়-ছোপড় কিনলাম । স্বর্ণের দোকান থেকে অনেক খুজা-খুজির পর 'এস'অক্ষরের একখানা মালা কিনলাম । কারণ ঃ তাঁর বউয়ের নামের প্রথম অক্ষর হল 'এস । মালা খানা হাতে পেয়ে তাঁর মন যেন কোথায় হারিয়ে গেল । প্রিয়তামা বউয়ের ছবিখানা যেন তাঁর চোঁখের সামনে ভেসে উঠল । তার কানের পাশে যেন দুলে উঠল প্রিয়ার অলক-কন্ডল, কব্জিতে বেজে উঠা কনকন রিনি ঝিনি ।
মৃদু ধমক দিলাম , বললাম-''আর চাঁরটা দিন সবুর করোনা ভাইটি ! তার পর বউয়ের সাথে প্রেম প্রেম খেলা করো ; যত মনে চায়,এখন বাসায় চল '' । বাসায় ফিরে খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়লাম । গভীর রাতে উঠে বাথরূমে যাব - দেখি ! ফরহাদ মজলিস রূমে পায়চারী করছে । ঘুম আসছেনা , মনটা নাকি খুব উতলা হয়ে আছে । এমন তো কখনও হয়না ! সে বলে-''ভাইজান ! এই কয়টা দিন এভাবেই কাটাতে হবে , দেশে গেলে যত পারি আরামে ঘুমাব । বাবা-মা,ভাই-বোন ও বউটা যেন আমাকে হাতছানি দিয়ে ডাকছে ''।
সকাল বেলা আমাদের বাসার পাশে বাঙালী দোকানের জিতুভাই ফরহাদকে নাম ধরে ডাকছেন । দেশ থেকে ফোন এসেছে , জরূরী ফোন । সে তারা তারী চলে গেল । পিছে পিছে আমিও গেলাম । ফোনে কি যেন আলাপ করল ! হঠাৎ হাত থেকে ফোন খসে পড়ে গেল । অমঙল আশংকায় তার কাছে গেলাম । তার চোঁখে-মুখে বিষাদের ছাপ, কি হারানো বেদনা অনুভব করলাম । সে কাঁদছে ; আমি টেনে বাসায় নিয়ে আসলাম । তার পর যা শুনলাম ! যেন মাথায় আকাশ ভেঙে পড়েছে ।
কারণ ঃ তাঁর সেই প্রিয়তামা বউটি নাকি দূর সম্পর্কের এক খালাত্ব ভাইয়ের হাত ধরে পালিয়েছে । সে কাঁদছে আর বলছে '' ভাই জান ! আমার সর্বনাশ হয়ে গেছে....সর্বনাশ....হয়ে গে..ছে । ফরহাদের কান্না দেখে আমিও চোঁখের পানি ধরে রাখতে পারিনি । শান্তনা দেওয়ার ভাষাটাও যেন হারিয়ে ফেলেছিলাম । তবুও টেনে টেনে এতটুকুই বলতে পেরেছিলম-''ফরহাদ দুঃখ করোনা ভাই , এ পৃথিবীতে বাঁচতে হলে তোমাকে জীবন সংগ্রামে জয়ী হতেই হবে'' ।
সর্বশেষ এডিট : ২১ শে মার্চ, ২০০৬ সকাল ১১:৫৩
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রতিদ্বন্দ্বী

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪৮


গফুর মিয়া অভাবের তাড়নায় গ্রাম ছেড়ে ঢাকায় এসেছিল। সংসারে মানুষ মোট ছয়জন, গফুর, তার স্ত্রী আর চার সন্তান। দুই সন্তান হওয়ার পর তার স্ত্রী আর সন্তান নিতে চায়নি। সে গফুরকে... ...বাকিটুকু পড়ুন

জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক‍্যুয়াল!!!

লিখেছেন ক্লোন রাফা, ২৪ শে আগস্ট, ২০২৬ ভোর ৪:৪৭



বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন

পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।

লিখেছেন চারাগাছ, ২৪ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:১৪


পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।


প্রিয় সামু সাপোর্ট টিম,
আশা করি ভালো আছেন। আমি সামহোয়্যার ইন ব্লগের একজন নিয়মিত পাঠক ও লেখক। দীর্ঘদিন ধরে... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

×