somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

''শব্দ বিদ্যুৎ'' আবিস্কারক জনাব এ,কে,এম,মাখন আলীর সাক্ষাৎকার

১২ ই এপ্রিল, ২০০৬ সকাল ৭:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয় পাঠক আমাদের মাঝে আজ উপস্থিৎ হয়েছেন শব্দ বিদ্যুৎ আবিস্কারক বিশিষ্ট বিজ্ঞানী জনাব এ,কে,এম,মাখন আলী চৌঃ । চলুন ওনার সাক্ষাৎকার নেয়া যাক ।

ঃ জনাবের পরিচয় ?

---আমি এ,কে,এম,মাখন আলী চৌঃ , 'শব্দ বিদ্যুৎ উৎপাদন 'প্রকল্পের মহা পরিচালক ।

ঃ আপনি হয়তো জানেন যে, চাঁপাই নবাবগনজের কানসাট এখন এক রক্তাক্ত জনপদ । বিদ্যুতের জন্য আন্দোলন করতে গিয়ে এ পর্যন্ত তের জন গ্রামবাসীর পরিবারে ভয়াবহ লোডশেডিং চলতেছে । তো এমতাবস্থায় আপনার আবিস্কৃত 'শব্দ বিদ্যুত ' জনগনের কতটুকু উপকারে আসতে পারে ?

---এক কাপ চা দেওন যাইবো ? চা খেয়ে খেয়ে উত্তর দেওন যাইতো..... তো আমি দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই যে, আপনারা জানেন পৃথিবীতে বিজ্ঞানীরা- জল বিদ্যুৎ, বায়ু বিদ্যুৎ, সৌর বিদ্যুৎ সহ অনেক বিদ্যুৎই তো আবিস্কার করেছেন । কিন্ত আমাদের দেশে এত বড় একটা সম্ভবনার খাত থাকতে খামাখা পুলিশ রাজাদের গুলি খেয়ে মরছি ।

ঃ প্লিজ , আপনার আবিস্কৃত শব্দবিদ্যুৎ টা একটু বুঝায়ে বলেন ।

---আমাদের রাজনৈতিক নেতাদের সীমাহিন দুর্নীতি, গালাগালি, দলবাজি, মিথ্যাচার, ঘুষ ইত্যাদি গোবর খেতে খেতে এক ধরণের পদার্থে তৈরী হয় । এই পদার্থ পঁচে গিয়ে তাদের পেঠে বায়ু গ্যাসের সৃষ্টি হয় । তাহারা যখন মঞ্চে উঠে কুকুরের মত ঘেউ ঘেউ শূরু করেন তখন এই গ্যাস নির্গত হয়ে বক্তৃতার ছন্দে ছন্দে মিশে যায় । এই সংমিশ্রনের প্রতিক্রিয়ায় এক প্রকার বিদ্যুতের সৃষ্টি হয় । আর এই বিদ্যুতের নামই হল ''শব্দ বিদ্যুৎ'' ।

ঃ আচ্ছা বলুন কিভাবে এই প্রকল্পটা বাস্তবায়ন করা যায় ?

---আপাতত পলটন ময়দানে একটা চালু করা যায় । কারণ -আমাদের গোবরখেকু রাজনৈতিক নেতারা এখানেই বেশী.......................। এখন যাই, বাসায় যামু, শরীরটা বড়ই টায়ার্ড লাগতাছে ।

ঃ আচ্ছা আসুন , আপনাকে অনেক ধন্যবাদ ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একান্ত ভাবনা

লিখেছেন মেহেদি হাসান শান্ত, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪০

একবার রিয়েক্টর ফিজিক্স ক্লাসে আমাদের একজন শিক্ষক বলেছিলেন, "এই দেশে আসলে সবাই সবার সঙ্গে বাটপারি করে।" কথাটা শুনে প্রথমে একটু অবাক হয়েছিলাম। কিন্তু যতদিন গেছে, চারপাশটা যতটুকু দেখেছি, ততই মনে... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

সম্ভাবনার বন্দি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:১৮



বান্দরবান জেলা কারাগারের চারপাশে পনেরো ফুট উঁচু পাথর ও কংক্রিটের নিরেট প্রাচীর। তারও ওপরে পেঁচানো ধারালো কাঁটাতারের জাল।

বর্ষার কুয়াশাচ্ছন্ন সকালে ৩ নম্বর ব্লকের সংকীর্ণ সেলে শান্ত হয়ে বসে... ...বাকিটুকু পড়ুন

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?

লিখেছেন জুল ভার্ন, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১০

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?
মাজার বিদ্বেষ, বাউলগান বিদ্বেষ, সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আপত্তি- এরপর কিছুদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় কলেমা লেখা পতাকা টানানো; আর এখন সিলেটের বিয়ানীবাজারে ‘তৌহিদী জনতা’র ব্যানারে ঐতিহ্যবাহী... ...বাকিটুকু পড়ুন

ঢাবিতে "মব সায়েন্স" পড়তে হলে কী কী যোগ্যতা লাগে?

লিখেছেন মাথা পাগলা, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৮:১৮



- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।

- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে... ...বাকিটুকু পড়ুন

×