কিন্ত সরকার তাদের দাবিকে বাস্তবায়ন না করে বরং তাদের পোষা বাহিনী পুলিশকে লেলিয়ে দিয়ে এ পর্যন্ত তের জন নিরীহ মানুষকে হত্যা করেছে । আজও আবার আরো চাঁরটা তাজা প্রাণকে অকালে জীবন দিতে হয়েছে ।
আমাদের সরকার তাদের এই বাস্তবসম্মত ও ন্যায্য দাবিগুলো বাস্তবায়ন তো দূরের কথা এই সমস্যা সমাধানের বিকল্প কোন উদ্যোগও নিতে পারেনি ।
এদিকে আমাদের বিরোধীদলও এই ঘটনাকে ইস্যু করে রাজনৈতিক খেলায় মেতে উঠেছে ।
সরকারকে বুঝতে হবে দমন-পীড়ন করে মানুষকে থামানো যাবেনা । জনগন যখন জেগে উঠবে তখন আপনাদেরকে রেহাই দেবেনা । আপনাদেরকে সংসদে পাঠানো হয়েছে জনগনের সেবা করার জন্য । তাই আপনারা জনগনের গোলাম , জনগন আপনাদের গোলাম নয় ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


