আপনি একজন ভাল মানুষ । সর্বদাই হাসি-খুশি থাকতে চেষ্টা করেন । কথা বললে মুখ দিয়ে মণি-মুক্তা ঝরে । পরোপকারেও নিজের সব কিছু বিলিয়ে দিয়েছেন । লোকেরা আপনাকে দেখলে সালাম করে, শ্রদ্ধায় মস্তক অবনত করে ফেলে । কিন্তু কোন কারনে যদি কারো প্রতি ক্রোধান্বিত হয়ে অগি্নমূর্তি ধারণ করেন দেখবেন আপনার এই সুন্দর, নিস্পাপ চেহারাখানা মুহূর্ত্তেই কুৎসিত ও কালো বর্ণ ধারণ করেছে । তখন কেহ সালাম করা দূরের কথা, অবজ্ঞায় আপনার কাছেই আসতে ঘৃণা করবে । আর করারই কথা ; পৃথিবীতে যত লোমহর্ষক ঘটনাগুলো ঘটেছে এবং ঘটছে-তার মূল কারণ কিন্তু ঐ ক্রোধ ।
তাইতো জগত বিখ্যাত বীর সৈনিক হজরত আলী যুলফিকার ( রাঃ ) বলেছেন , ''যে ব্যক্তি ক্রোধকে নিয়ন্ত্রন করতে পারে সেই প্রকৃত বীর '' ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



