সাড়ে তিন হাত মাটি, সাদা কাপড়
এটুকুই আপন , বাকি সবই পর ।
তবুও আমার আরো টাকা চাই
ঘুরে বেড়াই, খুঁজি তারে-
দেখি সে তো টাকা নয় ; ছাই ।
ব্যস্ত সদাই কাটেনা যে ক্ষন ,
হৃদয় ব্যকুল, ছুটছি হন্য হয়ে,
মুসাফির আমি, ক্লান্ত দেহ-মন ।
টাকা বিনে ছাড়তে পারে বন্ধু যারা আছে,
বিশ্ব মাঝে ঠাঁই নেই, জন্মটাই মিছে ।
জগতে শুধু টাকারই খেলা ,
আশায় আশায় ঘুরছি একা
চলেই যাবে বেলা ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




