আমার খালা পানের খুব ভক্ত । সারা দিন ভাত না খেলেও কোন সমস্যা নেই , কিন্ত চা এবং পান তাঁর চাই চাই..ই । কোথাও যেতে হলে পানের গাঁটরি নিতে ভুলেননা । এই প্রবাসে যখন মাঝে মধ্যে পান খাই তখন আমার খালার কথা মনে পড়ে । ছোঠ বেলা সবার কাছ থেকে যে আদর পেয়েছি , একাই খালার কাছ থেকে তার চেয়েও বেশি পেয়েছি । তা মনে হলে চোঁখভরে নোনাজলের বন্যা বয়ে যায় ।
পরিবারের অন্য কেউ পানে অভ্যস্থ নন । তবে মাঝে মধ্যে যে কেউ খায়না তা নয় ।
আমার প্রিয়তমা স্ত্রী-তালহার 'মা পান খেয়ে ঠোঁট-মুখ লাল করে যখন ''রূনা লায়লার- পান খাইয়া ঠোঁট লাল করিলাম.............'' গুন গুন করে গেয়ে উঠে, ফিক করে হেসে দেয়, তখন হৃদয়ে ভালবাসার এক স্বর্গীয় পুলক অনূভব করি ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



