বাসর রাত
২৯ শে এপ্রিল, ২০০৬ সকাল ১১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দীর্ঘ অপেক্ষা শেষে ভাবী এসে হাত ধরে ঠেনে হিছরে নিয়ে গেলেন অন্দরে । লজ্জা ও জরতায় ঠলতে ঠলতে এসে পৌছলাম হৃদয়ে আঁকা সেই খাংক্ষিত বাসরঘরে । সুসজ্জি্বত ঘর । গন্ধরাজ-হাস্নাহেনার মৌ মৌ গন্ধ মৃদু সমীরণে সম্ভাষন জানিয়ে গেল । পুস্পগন্ধ মাধকতায় অলিকুল গূন গুন ভন ভন করে অস্থির করে তুলছে যেন । ঘরের সব শাখে শাখে লতায় পাতায় ফুলের সমাবেশ । কানের পাশে দুলে উঠে অজানা-অচেনা নববধূর অলক-কন্ডল, কব্জিতে বেজে উঠা কনকন রিনি ঝিনি । স্বর্গের পরী এসে যেন লাল শাড়ীর আবরনে ঘোমটা দিয়ে বসে আছে । তাঁর অতু্যজ্জ্বল লাবণ্যচ্ছটায় যেন গৃহখানা আলোকিত হয়ে গেছে । ভাবী হাত বাড়িয়ে এক গ্লাস শরবত এগিয়ে দিলেন । প্রবল তৃষ্ণার্তের ন্যায় এক চুমুকেই নিঃশ্বাস করে ফেলি । ভাবী হেসে কুটি কুটি । ''বাদরটা করল কি ! অর্ধেক বউকে না দিয়ে সবটুকুই গলধঃকরন করল'' ; ভাবীর এহেন কথায় লজ্জিত হলাম । নববধূর সামনে এই অপমান ! কিছু পেতে হলে কিছু সইতে হয় , ভেবে কিছুই বলতে পারলামনা । তার পর এই পাকনা ঠোঁটকাটা মহিলাটি একের পর এক উপদেশের ফুলঝড়ি ঝারতে লাগলেন । এর পর আল্লাহর দয়ায় স্নেহের ভাবীজানটি গৃহ ত্যাগ করলেন ।
যাক, হাঁফ ছেড়ে বাঁচা গেল । নববধূর কানের কাছে মুখ নিয়ে আমতা আমতা করে বললাম, ''কেমন আছ'' ? -- ''ভাল আছি'' ; নববধুর এই সুমধুর জবাবে হৃদয়ে সাড়া জাগিয়ে দিল । তাঁর মোহিনী শোভায় খুলে গেল জরতাপূর্ণ মনের বাঁধন । জীবনের এই ক্ষনে মাতাল হাওয়ার দোলা যেন বইতে লাগল, যেন ভেঙে চুরে নিয়ে যাবে সব । দুরন্ত মায়া আকর্ষন চোঁখে-মুখে । ভালবাসারএই ফুটন্ত প্রাঙনে হাতে হাত রেখে এদিক সেদিক ছুটাছুটি । কুকিলের কুহ কুহ চমক ভাঙা ডাকে শিহর জাগরন দিয়ে গেল এই বাসর রাত । বড় মধুর প্রানবন্ত এই রাত ! জীবনের ফেলে আসা অতীতের দিকে তাকালে সবচেয়ে বেশি আনন্দ ও বেদনার উৎস হয়ে উঠে এই স্মৃতি । আহ ! চঞ্চুতে চঞ্চু মিলিয়ে কত যে আলাপন ! তা কি বলা যায় ?
সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০০৬ ভোর ৬:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা...
...বাকিটুকু পড়ুন
ব্লগার সাহেব আমেরিকা থেকে লিখেছেন, “অমুক আসলে মুক্তিযোদ্ধা নন।”
আমি বন্ধুকে ফোন করলাম।
বললাম, “তুমি নাকি ভূয়া মুক্তিযোদ্ধা?”
সে বলল, “বুঝতে পারছি না।”
“কেন?” আমি প্রশ্ন করলাম।
“১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর সঙ্গে...
...বাকিটুকু পড়ুন
আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা...
...বাকিটুকু পড়ুন
আমি তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র। চট্টগ্রামের মোমিন রোডের রুচিশীল বই বিপণি কথাকলির বুকশেলফে চোখ বুলাচ্ছিলাম । হঠাৎ একখানি বইয়ের ওপর এসে থমকে গেল আমার চোখ । "ক্ষুদে...
...বাকিটুকু পড়ুনমুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন