ছঁয় সাত মাস পূর্বে পত্রিকার পাতায় সামহ্যোয়ারের ঠিকানা পাইয়াছিলাম । সেই থেকে শুরূ । মাধকাসক্তির ন্যায় এই ব্লগের প্রতি বিশেষ আকর্ষন অনুভব করিতেছি । পরিণতিতে আমার বজ্জাত বসের নানা তিরস্কার হজম করিয়া আসিতেছি । এখানে অনেক অসাধারণ মানুষদের সঙে মিশিয়া গিয়াছি । তাহাদের অসাধারণ লেখায় বিচিত্র সব শব্দের ও ছন্দের ঝনকার মনের মধ্যে কেমন আবেগের সৃষ্টি করে । তাঁহারা নিশ্চয়ই অসাধারণ ব্যক্তি । নিজের জন্য কতটা কি করিতে পারিয়াছেন , জানিনা । তবে আমার মত আনাড়ীদের জন্য সহজ সাবলীল ভাবে সুন্দর সুন্দর লেখা উপহার দিয়া প্রচুর আনন্দ বিতরণ করিতেছেন ।
তাঁহারা সবাই আমার বন্ধু না হইয়া উঠিলেও আত্মীয় হইয়া উঠিয়াছেন । ছাত্রজীবনে ও কর্মময় প্রবাসজীবনে অনেক বন্ধু পাইয়াছি-যাহার সংখ্যা বলিতে পারিবনা । তাঁহারা অনেকেই আমার হাসির বন্ধু, খেলার বন্ধু , চা'য়ের বন্ধু ।
বসন্তের কুকিল তাঁহারা । যখন বৃক্ষের শাখায় শাখায় ফুল ফুটিবে , দক্ষিণা বাতাস বহিবে, আম্রকুলের কেশর বাতাসে উড়িয়া উড়িয়া সুরভি ছড়াইয়া দিবে, তখন তাঁহারা আসিয়া রসিকতা আরম্ভ করিবে ।
যখন শ্রাবণের জলধারায় আমার চালা ঘরে নদী বহিবে, পৌষের তীব্র শীতে শরীর থরথরি করি কম্প লাগিবে, তখন তাঁহারা কেউ আমার কুঁড়ে ঘরের চালায় বসিয়া মধুমাখা গীত গাহিবেনা ।
আজ তাঁহাদের কথা স্মরণ করিয়া বৃথা শোক করিতে চাহিনা । শোক কাহার জন্য করিব ? এমন কত আসে কত যায় ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



