(1)
নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস
''ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস '' ।
নদীর ওপার বসি দীর্ঘশ্বাস ছাড়ে-
কহে, ''যাহা-কিছু সুখ সকলি ওপারে'' ।
(2)
আলো বলে, অন্ধকার তুই বড় কালো
অন্ধকার বলে, ভাই তাই তুমি আলো ।
(3)
অতি বাড় বেড়োনা, ঝড়ে পড়ে যাবে ;
অতি ছোট থেকোনা, ছাগলে মুড়াবে ।
(4)
পর দোষ তোমার নিকটে যেই কয়,
বলে সে তোমার দোষ অপরে নিশ্চয় ।
(5)
যাকে তুমি নীচে ফেল, সে তোমারে বাঁধিবে নীচে,
পশ্চাতে রেখেছ যারে, সে তোমারে পশ্চাতে টানিছে ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



