নর কহে, 'ধূলিকণা তোর জন্ম মিছে-
চিরকাল পড়ে র'লি চরণের নিচে ।'
ধূলিকণা কহে, 'ভাই কেন কর ঘৃণা ?
তোমার দেহের আমি পরিণাম কিনা ?'
মেঘ বলে, 'সিন্ধু তব জনম বিফল,
পিপাসায় দিতে নার এক বিন্দু জল ।'
সিন্দু কহে, 'পিতৃনিন্দা কর কোন মুখে ?
তুমিও অপেয় হবে পড়িলে এ বুকে ।'
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




