ছাগল ! বল তো আগামি ইংরেজী মাসের নাম কী ?
ছাগল জবাব দিয়াছিল ''ম্যা ম্যা ।''
কেন যে এতগুলি টাকা জলে ভাসাইলাম, বুঝিনা !
ইদানীং ছাগলটিকে নিয়া বেশ সমস্যায় পড়িয়াছি । মাধবীর রেসেপি পড়িয়া শুনাইবার পর এখন গাব ছাড়া আর কিছুই মুখে তুলিতে চাহেনা । সকালের নাস্তায়, দুপুরে এমনকি রাতের ডিনারেও গাব চায় চায়ই....।
আজ-কাল গাব খাওয়ার বাহানায় তেলাপোকা ভাইয়ের দীঘির পাড়ে বসিয়া আনমনা হইয়া কি যেন ভাবিতে থাকে । রাতে বাড়ি ফিরিয়া আসে বটে, তবে নির্জনে কাঁদিয়া কাঁদিয়া অনাহারে আর অনিদ্রায় রাত কাটাইতেছে ।
আগে অবশ্য এই সমস্যাটি ছিলনা কিন্তু আড্ডাবাজের বিয়ে সংক্রান্ত পোষ্টের পর ছাগলটির চেহারায় পরিবর্তন লক্ষ্য করা যাইতেছে ।
আসলে সে মনে মনে কি বলিতে চায়, তা কিছুটা অনুভব করিতে পারিতেছি ।
হয়তোবা নিজে সরাসরি বিয়ের কথা বলিতে লজ্জা পাইতেছে ।
তবে আশার কথা হইল যে , ছাগলটির জন্য পাত্রি খুঁজিয়া পাওয়া গিয়াছে । কনের ছবিটি দিলাম, পছন্দ হইলে মতামত জানাইবেন ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


