somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যে ১০ খাবার সহজে নষ্ট না

১২ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এমন ১০টি খাবার রয়েছে, যেটা দীর্ঘ দিন পর্যন্ত অবিকল থাকতে পারে। দেখে নিন তার তালিকা।

১) চাল : বৈজ্ঞানিকরা পরখ করে দেখেছেন, সাদা চাল প্রায় ৩০ বছর পর্যন্ত ভালো থাকতে পারে। তবে সেটা এয়ার টাইট কৌটোয় ভরে রাখতে হবে। ৪০ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রার নিচে যদি রাখা হয় তা হলে আরও ভালো। সাদা-র জায়গায় খয়েরি চাল হলে তা ৬ মাসের মধ্যেই নষ্ট হয়ে যাবে।

২) মধু : নষ্ট হয় না বললেই চলে। তবে কৃতিত্বটা পুরোপুরি দাবি করতে পারে মৌমাছিরা। ফুলের মধ্যে লুকিয়ে থাকা মধু এমন অমর-অবিনশ্বর করে রাখার পেছনে ওরাই দায়ী। এখন পর্যন্ত সব থেকে পুরনো মধু অবিকৃত অবস্থায় মিলেছে তা প্রায় সাড়ে পাঁচ হাজার বছরের পুরনো।

৩) লবণ : এ ছাড়া খাবারই পানশে। তবে পুরোটাই প্রকৃতির দান। নিজে তো নষ্ট হয়ই না, উল্টে অনেক জিনিসপত্র অবিকৃত রাখতে কয়েক হাজার বছর ধরে ব্যবহৃত হয়ে এসেছে নুন। তবে যখনই এর সঙ্গে আয়োডিন মেশানো হয়, তখনই এর আয়ু কমে ৫ বছর হয়ে যায়।

৪) সয়া সস : না খোলা বোতল প্রায় নষ্ট হয় না বললেই চলে। ফ্রিজে রাখলে আরো ভালো। তবে আসল না নকল সে দায় আপনাকেই নিতে হবে।

৫) চিনি : নুনের মতো চিনিও দীর্ঘ দিন অবিকৃত থাকতে পারে। গুঁড়ো করে এয়ার টাইট বোতলে ভরে রাখলে সেটা আরও বেশি দিন অবিকৃত থাকে। তবে একবার নরম হয়ে গেলে সেটা বাঁচিয়ে রাখা খুব মুশকিল।

৬) শুকিয়ে রাখা বিনস : চালের সঙ্গে বিনস নিয়েও গবেষণা করার সময় বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের গবেষণা করার সময় দেখেছেন প্রায় ৩০ বছর পরেও শুকিয়ে রাখা বিনসের গুণগত মান প্রায় একই রকম রয়েছে।

৭) খাঁটি ম্যাপেল সিরাপ : মধুর মতো এও অবিনশ্বর। অনেক সময় বাতাসের জলীয় বাস্প ঢুকে সামান্য পরিবর্তন হয় ঠিকই। তবে সিরাপ খানিক ক্ষণ ফুটিয়ে উপরিভাগের ফ্যানা ফেলে দিয়ে ঠান্ডা করে ফের তা বোতলে ভরে ফ্রিজে রাখলে দীর্ঘ দিন অবিকৃত থাকতে পারে।

৮) গুঁড়ো দুধ : এমনি দুধ রাখা না গেলও গুঁড়ো দুধ কৌটোর মধ্যে ভরে দীর্ঘ দিন পর্যন্ত ব্যবহার করা যেতে পারে।

৯) মদ : ভাইন ইয়ার্ডে গিয়ে খোঁজ করলেই জানতে পারবেন, সেখানে প্রায় কয়েক শো বছরের পুরনো মদ থাকে। যত পুরনো হয়, তার দামও তত বেশি হয়। কোনো কিছু না মিশিয়ে বোতলে ভরে রাখলে কোনো দিনও নষ্ট হয় না মদ।

১০) পেমিক্যান : নেটিভ আমেরিকান উপজাতিদের রেসিপি। একেবারে যাকে বলে মোক্ষম। এল্ক বা মোষের গোশত খুব পাতলা করে কেটে এক রকমের পাউডার এবং বিভিন্ন বেরির রসে ভিজিয়ে শুকিয়ে নেয়া হয়। কাঁচা, সেঁকে বা ভেজে খাওয়া যেতে পারে পেমিক্যান। দীর্ঘ দিন পর ব্যবহার করলেও এর খাদ্যগুণ নষ্ট হয় না।
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৬
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ আকাশ বলতে কিছু নেই

লিখেছেন সালমান মাহফুজ, ১৬ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৬:৪২

অনেক হয়েছে । আর না ।
সেই পরশু রাত থেকে । এক-দুই-পাঁচ-দশবার নয় । তিরাশিবার ! হ্যাঁ, তিরাশিবার ঈশিতার নাম্বারে ডায়াল করেও কোনো রেসপন্স পায় নি অলক ।
ওপাশ থেকে একটা নারীকণ্ঠ... ...বাকিটুকু পড়ুন

স্মৃতিভুক বৈশাখী মেলা আর হালখাতা....

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:৪১

স্মৃতিভুক বৈশাখী মেলা আর হালখাতা....

সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাঙালীর পহেলা বৈশাখ উদযাপন করার রীতিও বদলে গিয়েছে। অনেক ঐতিহ্য কালের গর্বে বিলীন হয়ে যাচ্ছে, আবার যুক্ত হচ্ছে নতুন নতুন রীতি,... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের এস,এম,ই খাতে উদ্ভাবনের বাধা ও সম্ভাবনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই এপ্রিল, ২০২৬ রাত ৯:১০



বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প (SME) খাত আজ দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। কিন্তু বাস্তবতা হলো, এই খাতের অনেক উদ্যোক্তা এখনো উদ্ভাবন বা ইনোভেশন গ্রহণে পিছিয়ে আছেন। গবেষণায়... ...বাকিটুকু পড়ুন

রোকেয়া পদক ২০২৫: ঘৃণা আর পুরস্কারের এক অদ্ভুত সহাবস্থান

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই এপ্রিল, ২০২৬ রাত ১:০৭


২০২৪ সালের ৫ই আগস্ট শেখ হাসিনার পতনের পর দেশে অনেক কিছু ঘটেছিল। কিছু আশার, কিছু উত্তেজনার, আর কিছু একেবারে হতবাক করে দেওয়ার মতো। হতবাক করার মতো প্রথমেই যে... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ- মেঘলা আকাশ

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই এপ্রিল, ২০২৬ ভোর ৫:৩৮

তাপমাত্রা ১৫ ডিগ্রী সেলসিয়াস
সময় সন্ধ্যা ৭টা বেজে ৪০ মিনিট
জানালা থেকে ঐ বাঁ দিকে Lake Ontario -র জল আর আকাশের মেঘের মেলা মিলেমিশে একাকার


একটু আলোর রেখা
টরোন্টো... ...বাকিটুকু পড়ুন

×