সাদা পর্বতের কালো ছায়া
বলে রাখা দরকার, হ্নীলা পাহাড়ের গা ঘেসা আমরা কতক অর্বাচীন টং ঘরের অভাগা বসতি
একদা বঙ্গোপসাগরের সাথে জলবায়ু যুদ্ধ সংক্রান্ত এক বাজিতে অনাকাংখিতভাবে জিতে যাই।
তারই পুরস্কার স্বরূপ অভাগাদের আটলান্টিক যাত্রা।
বলাবাহুল্য, সে সফরে মহামান্য জলরাশি ও তার পারিষদবর্গ আমাদের যত্ন আত্তির কমতি করেন নি।
আমাদের জন্য উন্মুক্ত ছিলো জলজগতের সকল মিঠাই মিষ্টান্ন, রূপার পাত্রে রাশিয়ান পানীয়;
মাননীয় কোরালরাজ যিনি হাঙ্গর উপজাতীর প্রাচীনতম প্রধান, তিনি বিশেষ ভঙ্গিমায় মাথা নুইয়ে
অভিবাদন জানিয়ে আমাদের নিয়ে যান জলেশ্বরীর অন্দর মহলে।
সেখানে চলছিলো এন্টারটিকান রাখাল শিল ও কেতাদুরস্ত পেঙ্গুইনের অনবদ্য প্রজাপতি স্কেটিং
দেখে অনেকেই মন্তব্য করেছেন, মোঘল হেরেমের ফানুস নর্তকীরা এ তুলনায় নস্যি ।
বিশ্বাস করুন, সেদিন বরফের চেয়ালে বাতাসের বিমূর্ত আনাগোনা আমাদের চোখের সামনে
লুডভিল ফান বেটোফেনের পিয়ানোর বিশুদ্ধ মুর্ছনাকে হেসেখেলে পরাজিত করে।
সাঁঝ পেরোলে দলছুট এক শ্বেত ভাল্লুক আমাদের স্কন্ধে হাত রেখে কী অদ্ভুত
জাদুকরী সম্মোহণে বললো, সম্মানিত রাজেন্য, আজ ক্রন্দন নেই, নেই মৃতু্যুর ভয়
মহাময়ীর নির্দেশে আজ আমি আপনাদের মৃত্যুর দারোয়ান।
মান্যবর অতিথিবৃন্দের পদধুলি এ শ্বেত-শুভ্র শিউলি রাজ্য স্পর্শ করায় আমরা চির কৃতজ্ঞ।
আমাদের চোখ ভিজে যায়। আমরা ক্ষুদ্র, দীন। এতো প্রাপ্তি, এতো সম্মান কখনো জোটেনি আগে।
আমাদের মাথার উপরে তারা, কার্তিকের চাঁদের কোলে উৎকীর্ণ মেরেলিন মনেরোর
চুলের মতো আকর মেঘ পাহাড়ে আগেও দেখেছি, অষ্টাদশী প্রেয়সীর হাত
যৌবনে অনায়াসে একাধিক বার ধরেছি, মনে রাখার মতো কিছু মনে হয় নি।
কিন্তু সে রাতে অন্যরকম লেগেছে, রোদ পোড়া চেয়ালের পেশী ঈষৎ কেঁপেছে,
বিনা নির্দেশে আমাদের অসংযত মুষ্টিবদ্ধ হাত উঠে গেছে মাথার উপরে।
মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?
বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন
তাবলিগে গিয়ে যা শিখলাম না
আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ি, তখন আমার কয়েকজন বন্ধু তাবলিগ করত। তাবলিগের প্রতি আমার কখনোই আগ্রহ ছিল না। তবে ওরা নিজেরা রান্না করত, আর আমি রান্না করতে পছন্দ করি। তাই একদিন... ...বাকিটুকু পড়ুন
যার যার ধর্ম, তার তার উৎসব....

যার যার ধর্ম, তার তার উৎসব....
“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন
সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ -৭ বিনীত, অবনত বৃক্ষ
পথে যেতে চোখে পড়লো নুয়ে পড়া বৃক্ষের শাখাগুলো। মনে হলো স্রষ্টার কাছে সে যেন নিবেদিত প্রার্থনায় অবনত। সব অহংকার, সব আত্মগরিমা, কৃতিত্বের ভার সে ধীরে ধীরে ঝরে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।