মাননীয় আদালত
আমাকে মৃত্যুদন্ড দিলে ক্ষুদিরাম লজ্জিত হবে। মিছে হবে খ্রিস্টিয় উনিশ্য আট সাল।
মহানুভব আদালত
আমাকে মৃত্যুদন্ড দিলে হেমলক দ্রোহের তাপে বাষ্পীভূত হবে
আমাকে মৃত্যুদন্ড দিলে সক্রেটিস বাসি রুটির মতো কাকের আহারে পরিণত হবে
আমাকে মৃত্যুদন্ড দিলে লীন হবে মিশরীয় সভ্যতার শিখন্ডী গর্বিত পিরামিড।
আমাকে মৃত্যুদন্ড দিলে জুলিয়াস সীজারের ছুরিবিদ্ধ মরদেহের সামনে
অকৃতজ্ঞ ব্রুটাস ও এন্টনির বাহাস ডুবে যাবে টাইবার নদীর জলে,
আমাকে মৃত্যুদন্ড দিলে রোমান ইতিহাস আমার সাথে সহমরণে যাবে।
হুজুর আদালত
আমি যতটা নই ততো বড় ভেবে পুরস্কৃত করলে আমি হবো অভিশপ্ত।
আমার উত্তর পুরষরা জানবে আমি মৃত্যুর বিনিময় মিথ্যাচার করেছি সময়ের সাথে
এ পাপ, এ গ্লানি, এ লজ্জা থেকে আমাকে মুক্তি দিন! দয়া করুন।
ন্যায়বান আদালত
আমাকে মৃত্যুদন্ড দিলে ধর্ষিতা রেহানে জাবারি মানবতার পুঁথি থেকে
মুখ ফিরাবে চিরতরে; ক্রোধে হাইড পার্কে জ্বলবে জাহান্নামের আগুন ।
আমাকে মৃত্যুদন্ড দিলে লজ্জায় বিষ্ফোরিত হবে ফুকোশিমার তেজস্ক্রিয় চিমনি
আমাকে মৃত্যুদন্ড দিলে মিথ্যার নির্দয় দহনে আমি সত্যি মরে যাবো মরমে।
মহামান্য আদালত
আমি নগন্য কৃষক, কোন মহান বিপ্লবী নই।
আমি কেবল চেয়েছিলাম মাঠ জুড়ে আমার সবুজ ফসলেরা বেঁচে থাকুক,
হিংসা ক্ষুধামুক্ত হোক। আমার বাংলা, আমার সন্তানেরা বেঁচে থাকুক, পারিনি।
রক্ত পতাকায় ওদের সমাহিত করেছি।
মহাময় আদালত
আদেশ দিন, অতি সাধারণ বিকালের রোদের মতো আমি বরং আত্নহত্যা করি।
আলোচিত ব্লগ
রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।
প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন
পাটায় - পুটায় ঘষাঘষি, মাঝখানে মরিচদের জীবন শেষ?
আওয়ামী তথা ভারতীয়দের নমস্য রবী বাবুর চিত্রে কালিমা লেপন।
দুই দিন পরে, আওয়ামী বিরোধীদের 'রবী' ইউনুস সাহেবকে গালাগালি!!!
এ যেন পাটাপুটায় ঘষাঘষি করে অভাগা মরিচদের জীবন শেষ করার চেষ্টা?
কিন্তু, রবী বাবু কিংবা... ...বাকিটুকু পড়ুন
কবিতা প্রেমিকদের কলমে সময়ের বিবেক : বিশ্ব কবি রবিন্দ্র নাথ ঠাকুরের গ্রাফিতেতে কালী লেপন প্রসঙ্গ

যে কবির গানে ভোরের আকাশ জেগে ওঠে প্রতিদিন
যাঁর সুরে আজও অশ্রু ঝরে হাসে হৃদয় রঙিন
সেই রবীন্দ্রনাথের ছবির বুকে কালি মাখায় যারা
তারা কি জানে তাঁরই গানে বাঙালির প্রাণের... ...বাকিটুকু পড়ুন
রাসূল (সা.), আহলে বাইত ও সাহাবায়ে কেরামের (রা.) অনুচিত কাজের সমালোচনা ও সমর্থন করা যাবে না

সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন
রঠার মুসলিম বিদ্বেষ

রবিন্দ্রনাথ ঠাকুর সংক্ষেপে রঠা এর ছোট গল্প "রীতিমত নভেল" এ রঠা মুসলমান শব্দের সমার্থক হিসেবে ব্যবহার করেছেন ‘যবন’। যবন অর্থ অসভ্য, ম্লেচ্ছ, অপবিত্র, বর্বর জাতি, যেকোনো বিদেশি ইত্যাদি ইত্যাদি।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।