
একটা কিছু কর।
ছমিরের বাপ, একটা কিছু কর।
আজ পাঁচ দিন ছমিরের রক্তবমি, পালাজ্বর।
গায়ে খই ফুটবে তাপে।
ঘর থেকে নড়ো, বন্দরে যাও, ওষধ-পথ্য আনো।
হামার ছমিরক বাঁচাও।
তোমার ট্যাকা নাই অসুখ কী তা বোঝে?
এই নাও মোর নাকফুলখান, এইডা ব্যাচো।
মরদ মানুষ, তুমি একটু নড়ো।
কবিরাজ বৈদ্য ডাকাও, হামার ছমিরক জাগাও।
ছমিরের মায়ের বিলাপ
তার কালাবধির স্বামী ছগিরের কানে পৌঁছে না।
অভাগার ডেরায় অভাবের অভাব হলো না জীবনে।
ছগিরের চোখে জল। সেখানে সাঁতার কাটে শূন্যতা।
ছমির অভিমান করে, চলে যায়।
ছবি কৃতজ্ঞতা: গুগল
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




