অনুপ্রবেশ
১৫ ই মার্চ, ২০১৮ সকাল ৮:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের দুঃসহ কষ্টের প্রতি সমবেদনা জানিয়ে)
সাগরের মহীসোপান পাড়ি দিয়ে
আতঙ্কভরে তারা হাঁটে।
নদীর কাদা-জলে
রাতে
অন্ধকারে
বেইনসাফি দিনের খাড়া দ্বিপ্রহরে
নৌকা থেকে নেমে
তারা হাঁটে।
গুলি খেয়ে বেঁচে যাওয়া
এক আহত সন্তান এবং
কাঁকে তার খুনখুনে বৃদ্ধা মা।
দগদগে ক্ষতের পচন নিয়ে
এক গণহত্যার দুঃস্বপ্ন ও
মুখোমুখি মৃত্যু থেকে
দূরে পালাতে তারা হাঁটে।
আট দিন পর
সূর্য ওঠে।
মায়ের চোখের জলে প্রত্যাশা
চিকমিক করে
পোড়া ও পচা গন্ধের বদলে
উপত্যকা ধরে
একটি ফুলের সুবাস আসে
মায়ের নাকে।
এবার ছেলেটি তার বাঁচবে।
তারা পা রাখে বাংলাদেশে।
সর্বশেষ এডিট : ১৫ ই মার্চ, ২০১৮ সকাল ৮:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হুমায়ূন আহমেদের একটা গল্প ছিল তাদের মাকে নিয়ে। তাদের মেঝ ভাই জাফর ইকবাল তখন আমেরিকার নিউ ইয়র্ক শহরে থাকেন। তাদের মা ছেলের কাছে বেড়াতে গিয়েছেন। বিকেলে তিনি একা একা...
...বাকিটুকু পড়ুন
আদিতে ছিল প্রশ্ন
অন্ধকার আকাশের তলে দাঁড়িয়ে মানুষ
চেয়ে দেখেছিল নক্ষত্রের দিকে
মনে তার জেগেছিল বিস্ময়
কে জ্বালালো এই দীপ
কেন ঘোরে পৃথিবী, কেন নামে বৃষ্টি
কেন জন্ম, কেন মৃত্যু
কেন এই অনন্ত চলা?
উত্তর ছিল না হাতে
ছিল...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশে যারা সোশ্যাল মিডিয়ায় লিখতে ভালোবাসেন, তারা সাধারণত খুব নিরীহ বিষয় পছন্দ করেন। এর একটা কারণও আছে। বেশিরভাগ মানুষই অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলতে চান। এমন কোনো বিষয় নিয়ে লেখা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫

মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের...
...বাকিটুকু পড়ুনবাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন