somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হযরত আম্মার (রাঃ)

২০ শে এপ্রিল, ২০১০ সকাল ৭:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


" বিসমিল্লাহির রহমানির রহিম"

হযরত আম্মার (রাঃ) এর পাশ দিয়ে কোন কোন সময় রসুল (সঃ) যাবার সময় তাঁকে সবর করতে উপদেশে দিতেন এবং জান্নাতের সুসংবাদ দিয়ে সান্তনা প্রদান করতেন । তাঁর পিতা হযরত ইয়াসির (রাঃ) কাফিরদের নির্যাতনে জর্জরিত হয়ে অবশেষে প্রানত্যাগ করেন এবং তাঁর মাতা হযরত সুমাইয়া (রাঃ) নৃশংসতম অত্যাচার সহ্য করে মৃত্যুবরন করেন । তাঁকে আবু জাহেল একটা বর্শা দ্বারা করলে সে আঘাতেই তাঁর মৃত্যু হয় ।

এত নির্যাতন সত্ত্বেও তাঁরা তাওহীদের মধুর বানী কখনও ভুলেননি এবং ইসলাম পরিত্যাগ করে নিজের সুখ-শান্তির কথা স্বপ্নেও ভাবেননি । হযরত
সুমাইয়া (রাঃ) ইসলামের প্রথম শহীদ এবং হযরত আম্মার (রাঃ) ইসলামের প্রথম মাসজিদের ভিত্তি স্থাপনকারী । রসুল (সঃ) যখন মদীনায় হিযরত করেন, তখন আম্মার একদিন রসুল (সঃ) কে বলেন, " ইয়া রসুলুল্লাহ (সঃ)
আপনার জন্য একটা ছায়াযুক্ত স্থান তৈরী করা উচিত, যেখানে আপনি রৌদ্রের সময় বিশ্রাম ও সলাত কায়েম করতে পারেন ।"

এ কথার পরই হযরত আম্মার (রাঃ) কতগুলো পাথর সংগ্রহ করে কোবা
পল্লীতে একটি মাসজিদের ভিত্তি স্থাপন করেন ।

হযরত আম্মার (রাঃ) ঐকান্তিক আগ্রহের সাথে জিহাদে যোগ দিতেন । একবার তিনি অতি আনন্দে বলেছিলেন," এখন গিয়ে বন্ধুদের সাথে এবং
রসুল (সঃ) ও তাঁর জামাতের সাথে মিলিত হব"- একথা বলতে বলতে তাঁর
অত্যন্ত পিপাসা হওয়ায় তিনি কারোও কাছে পানি চাইলেন। এক ব্যাক্তি তখন তাঁকে একটু দুধ এনে দিলেন । দুধ পান করে তিনি বলেন, " আমি রসুল (সঃ) এর কাছে শুনেছি, তুমি দুনিয়াতে শেষ বন্ধু হিসাবে দুধ পান করবে ।" একথা বরেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মুত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর ।
সহাবা চরিত ।
মাওলানা যাকারিয়া (রঃ) ।
সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০১০ সকাল ৭:৩৯
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যুদ্ধে কেউ জয়ী হয়না, যুদ্ধ বন্ধ হলে মানবতার জয় হয়।

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৪৩

যুদ্ধে কে জয়ী হয়েছে?

আমার উত্তর খুব সহজ- কেউ না।
যুদ্ধের প্রকৃত বিজয়ী বলে কেউ থাকে না। যুদ্ধ যখন শুরু হয়, তখন শুধু সৈনিক নয়; মায়ের বুক খালি হয়, শিশুর ভবিষ্যৎ ভেঙে... ...বাকিটুকু পড়ুন

ষো-ল-ব-ছ-রঃ আর কি বর্ষপূর্তি পোস্ট লেখা হবে?

লিখেছেন আমি তুমি আমরা, ১৮ ই জুন, ২০২৬ বিকাল ৪:০৬



অবাক হয়েই চেয়ে দেখি
কখন এমন হলো?
এইতো আমার ব্লগবাড়ীটার
বয়স হল ষোল।

দুরুদুরু বুকে তখন
খুলেছিলাম ‘নিক’।
ফেলতে পলক, পেরিয়ে গেল
ষোল বছর ঠিক।

ফেসবুক আর ইউটিউবের
আছড়ে পরে ঢেউ।
সামুপাড়ায় এখন কি আর
উঁকি মারে... ...বাকিটুকু পড়ুন

কটা দুলাল

লিখেছেন শেরজা তপন, ১৮ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪১



বাল্য বন্ধু শফির ফোন পাইলেই টেনশনে থাকি। কোন একটা দুঃসংবাদ নিশ্চিত। আর সেটা যদি হয় সকাল বেলা তবে তো কথাই নেই। যদিও আমাদের মধ্যে আন্তরিকতার ঘাটতি নেই মোটেও তবুও... ...বাকিটুকু পড়ুন

ফাউ টাকার গল্প

লিখেছেন এস আই জয়, ১৮ ই জুন, ২০২৬ বিকাল ৫:৩৫

সময় ২০১৪ সাল...

ভার্সিটিতে আজ ক্লাস শেষে আমি, মেহনাজ, তামিম আর শাওন গোল হয়ে বসে আড্ডা দিচ্ছি। হঠাৎ কোত্থেকে শেতু এসে হাজির। এসেই ডিরেক্ট ঘোষণা! আজ নাকি সে আমাদের সবাইকে স্টার... ...বাকিটুকু পড়ুন

জীবন পর্ব -১

লিখেছেন মায়াস্পর্শ, ১৮ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৫২



(শালবন ভ্রমণ)
২০১২ সাল। সদ্য পাশ করে বের হয়েছি। কঠিন সময় পার করছিলাম। এদিক-সেদিক স্টেজ শো করে যে পেমেন্ট পেতাম, বাড়িতে ফিরতে ফিরতেই প্রায় শেষ হয়ে যেত। সকালে মায়ের হাতে... ...বাকিটুকু পড়ুন

×