somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিজের জন্য দু'আ

২৩ শে এপ্রিল, ২০১০ রাত ১১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



"বিসমিল্লাহির রহমানির রহিম"

মহান আল্লাহর কাছে নিজের জন্য চাইতে হলে আল্লাহ রসুল (সঃ)
এর শেখানো এই দু'আটি সবচেয়ে উত্তম এবং দুনিয়া ও আখিরাতের সমস্ত
কল্যানে পরিপূর্ণ ও ব্যাপক অর্থপূর্ণঃ

" রব্বানা আ-তিনা ফিদ্দুনয়্যা হাসানাতাও ওয়াফিল আ-খিরাতি হাসানাতাও ওয়াকিনা 'আযাবান্নার ।"
অর্থঃ
" হে আমাদের প্রতিপালক ! আমাদেরকে দুনিয়াতেও কল্যান দাও এবং আখিরাতেও মঙ্গল দিও আর জাহান্নামের আগুন থেকে আমাদের বাঁচাও ।"
সূরা বাকারা ২০১ আয়াত ।

বিখ্যাত সহাবী হযরত আনাস (রাঃ) বলেন , " আল্লাহর রসুল (সঃ)
উপরে বর্ণিত দু'আটি খুব বেশী করে পড়তেন" (বুখারী,মুসলিম,মিশকাত ২১৮ পৃঃ) । আনাস (রাঃ) বলেন, একদা রসুল (সঃ) এক সহাবীকে দেখতে যান । লোকটি পাখির বাচ্চার মত রোগা ও দুর্বল হয়ে গিয়েছিল । ফলে
রসুল (সঃ) তাঁকে জিজ্ঞেস করলেন," তুমি আল্লাহর কাছে কোন দু'আ কর কী ?" তিনি বললেন, হ্যাঁ এ দু'আ করতামঃ " হে আল্লাহ !‍ তুমি আখিরাতে আমাকে যে আ'যাব দিতে চাও তা এ দুনিয়ায় জলদি দিয়ে দাও ।"
তখন মহানাবী (সঃ) বললেন, " সুবহানাল্লাহ ! তুমি তো আশ্চার্য দু'আ করছ ? ঐ আ'যাব সহ্য করার শক্তি তোমার কোথায় ? আরে ভাই ! তুমি
এ ( অর্থাৎ উপরের) দু'আটি করনি কেন? " অতঃপর লোকটি ঐ দু'আ
করল এবং আল্লাহ তা'য়ালাও তাঁকে ভাল করে দিলেন ।
মুসলিম, মিশকাত ২২০ পৃঃ ।

আমরাও সকলে উপরেরের দু'আর মাধ্যমে আল্লাহর কাছ থেকে ইহকাল ও পরকালের কল্যান লাভ করব । ইনশা- আল্লাহ ।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×