somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আত্মঘাতি হামলা ইসলামে বৈধ নয়

১৪ ই ডিসেম্বর, ২০১০ রাত ১০:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

" বিসমিল্লাহির রহমানির রহিম "

যে কোন অবস্থায় কোন মানুষ আত্মহত্যা করলে তার পরিনাম হবে জাহান্নাম । ধর্মের নামে আত্মহত্যাকারীও জাহান্নামী । রসুল (সঃ) তাঁর সাথে ডিজহাদে অংশগ্রহনকারী আত্মঘাতী সহাবীকেও জাহান্নামী বলে ঘোষনা করেছেন । মহান আল্লাহ বলেন ,
" আর তোমরা নিজেদের জীবনকে ধ্বংসের মুখে ঠেলে দিওনা । মানুষের সাথে সদাচরন কর । নিশ্চয়ই আল্লাহ সদাচরনকারীদের ভালবাসেন ।"
সূরা -বাকারা -৯৫ ।
অত্র আয়াতে আল্লাহতায়ালা আত্মহত্যাকে চিরতরে হারাম ঘোষনা করেছেন । রসুল (সঃ) বলেছেন ," তোমাদের পূর্ববর্তী লোকদে;র মধ্যে এক ব্যক্তি আঘাতের ব্যাথা দুঃসহ বোধ করে আত্মহত্যা করে । আল্লাহ তার সম্পর্কে বলেন , আমার বান্দা আমার নির্ধারিত সময়ের পূর্বেই নিজের জীবনের ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহন করেছে । আমি তার জন্য জান্নাত হারাম করলাম ।" বুখারী (১/১৮২ পৃঃ)

রসুল (সঃ) বলেছেন , " যে ব্যক্তি লৌহাস্ত্র দ্বারা আত্মহত্যা করে জাহান্নামে তাকে লৌহাস্ত্র দ্বারা সর্বক্ষন শাস্তি দেওয়া হবে ।" বুখারী (১/১৮২ পৃঃ)

আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত , তিনি বলেন , আমরা আল্লাহর রসুল (সঃ)
এর সাথে এক যুদ্ধে ছিলাম । তিনি ইসলামর দাবীদার এক ব্যাক্তিকে লক্ষ করে বললেন , এ ব্যক্তি জাহান্নামী । অথচ যখন যুদ্ধ শুরু হল তখন সে লোকটি ভীষন বীর বিক্রমে যুদ্ধ করল এবং আহত হল । তখন বলা হল, হে আল্লাহর রসুল (সঃ)! যে লোকটি সর্ম্পকে আপনি বলেছিলেন সে লোকটি জাহান্নামী আজ সে ভীষন যুদ্ধ করেছে এবং মারা গেছে । রাবী বলেন, এ কথার উপর কারো কারো অন্তরে এ বিষয়ে সন্দেহ সৃষ্টি উপক্রম হয় এবং তারা এ সম্পর্কিত কথা বার্তায় রয়েছেন।এ সময় খবর এলো যে লোকটি মারা যায়নি বরং মারাত্বকভাবে আহত হয়েছে । যখন রাত্রি হল সে আঘাতের কষ্টে ধৈর্যধারন করতে পারল না এবং আত্মহত্যা করল । তখন নাবী (সঃ) এর নিকট এ সংবাদ পৌছান হল । তিনি বলে উঠলেন আল্লাহু আকবর । আমি সাক্ষ্য দিচ্ছি যে, আমি অবশ্যই আল্লাহর বান্দা ও তাঁর রসুল । অতঃপর নাবী (সঃ) বেলাল (রাঃ) কে আদেশ করলেন, তখন তিনি লোকেদের মধ্য ঘোষনা দিলেন যে, মুসলিম ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করবে না । আর আল্লাহ তা'য়ালা এই দ্বীনকে মন্দ লোকদের দ্বারাও সাহায্য করেন ।" বুখারী (১/৪৩০পৃঃ)

সুতরাং ইসলামের সীমারেখা মেনেই আমাদের যাবতীয় কর্মকান্ড পরিচালিত হওয়া একান্ত প্রয়োজন । ইসলামের ভুল ব্যাখ্যার কারনে আমরাই যেন ইসলামকে ইসলামের শত্রুদের নিকট হেয় প্রতিপন্ন না করে তুলি। আল্লাহ আমাদের সকলকে সঠিকভাবে ইসলামকে বোঝার এবং মানার তৌফিক দান করুন । আমীন ।
সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০১০ রাত ১০:১৬
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কে আমারে ডাকে?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১১:২০

কিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন

ইরানের ভুল বনাম যুদ্ধকৌশল

লিখেছেন আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯






ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে... ...বাকিটুকু পড়ুন

লোভে পাপ, পাপে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১:৫২


"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ... ...বাকিটুকু পড়ুন

চর্যাপদঃ বাংলা ও বাঙালির ঐতিহ্য

লিখেছেন কিরকুট, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ৭:০৮

চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হিসেবে স্বীকৃত হলেও, এর ভাষা ও উৎস নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলে আসছে। ১৯০৭ সালে নেপালের রাজগ্রন্থাগার থেকে হরপ্রসাদ শাস্ত্রী এই পদগুলি আবিষ্কার করেন এবং... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

×