somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মশা থেকে নিজেকে রক্ষা করা কিছু টিপস

০২ রা অক্টোবর, ২০১২ সকাল ১০:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মশাকে সবাই ঘৃণা করেন কি? এ প্রশ্নে হয়তো একই উত্তর পাবো বলে আমার বিশ্বাস। মশা মানুষকে কামড়ায় এবং সে কামড়ের মাধ্যমে রোগ ছড়ায়। কিভাবে মশা থেকে নিজেকে রক্ষা করা যায়। আজকের এ পর্বে আমি মশার কামড় থেকে রক্ষা পাওয়া সম্পর্কে কিছু টিপস জানিয়ে দেব আপনাদেরকে।
এক: বেশি করে ক্ষারীয় সবজি খান। আপনার শরীরে ও রক্তে ক্ষার থাকলে মশা আপনাকে কামড়তে পছন্দ করবে না। আর তারপরও যদি মশা আপনাকে কামড়ায়, তাহলে সেটা থেকে চুলকানি হবে না।

দুই: রসুনের খোসা ছাড়ান। তারপর মশা যেখানে কামড় দিয়েছে সেখানে সেটা লাগান। একটু পরে সেখানে আর চুলকানি হবে না।

তিন: বেশ কয়েকজন এক সাথে থাকার সময় মশা যদি কেবল আপনাকে কামড়ায়, তাহলে মশা যে গন্ধ অপছন্দ করে, আপনি সে গন্ধজাত খাবার বেশি করে খান। চীনের কেন্দ্রীয় টেলিভিশনের এক অনুষ্ঠানে বলা হয়েছে, ভিটামিন 'বি-এক' মশা থেকে আপনাকে রক্ষা করবে। অনুষ্ঠানে বলা হয়, আপনি যদি বাইরে ভ্রমণে যান, তাহলে যাওয়ার ৩ থেকে ৪ দিন আগে থেকে ভিটামিন 'বি-এক' খেতে থাকুন। ভিটামিন 'বি-এক' খাওয়ার পর নিজে কোনো পার্থক্য হয়তো বুঝতে পারবেন না। কিন্তু মশা ঠিকই এ গন্ধ ধরতে পারবে এবং আপনার থেকে দূরে থাকবে।

৪: ভিটামিন 'বি-এক' পানির মধ্যে মিশান। তারপর এ পানি দিয়ে গোসল করুন। তাহলে মশা আপনাকে কামড়াবে না। উল্লেখ, এ ধরনের ভিটামিন বেশি খেলেও শরীরের কোনো ক্ষতি হয় না। কারণ ভিটামিন 'এ' পানিতে দ্রবণীয় ভিটামিন। অতিরিক্ত পরিমাণ ভিটামিন ঘাম ও প্রস্রাবের সাথে শরীর থেকে বেরিয়ে যায়।

৫: মসলার মধ্যের রাশি মৌরি ও মৌরি দুটি করে গরম পানিতে রাখুন। এ পানি দিয়ে গোসল করলেও মশা থেকে রক্ষা পাওয়া যায়।

৬: ঘরে কমলার খোসা জ্বালান। এতে মশা থেকে রক্ষা পাওয়ার পাশাপাশি ঘরের দুগন্ধ দূর হবে।

৭: হালকা রঙের কাপড় পরুন। মশা কালো রং পছন্দ করে। সেজন্য গ্রীষ্মকালে হালকা রঙের কাপড় বেশি করে পরলে মশা থেকে রক্ষা পাবেন।

৮: মোজা পরুন। গ্রীষ্মকালে অনেকে মোজা পরতে পছন্দ করেন না। কিন্তু এক গবেষণায় দেখা গেছে, মোজা পরার পর মানুষের চামড়ার আর্দ্রতা ও নাজুকতা কমে বলে মশা কম কামড়ায়।

৯: মশার কামড়ের পর জায়গাটি চুলকায়। অনেকে তাত্ক্ষণিকভাবে চুলকানি কমানোর জন্য আঁচড় কাটেন। কিন্তু আঁচড় কাটার পর চামড়ার ভেতর থেকে তরল পদার্থ বের হয়ে আসে এবং জায়গায়টি ফুলে যায়। আর যত বেশি আঁচড় কাটা হয়, পরে তত বেশি চুলকায়। আপনি যদি আঁচড় না কাটেন, তাহলে ১০ থেকে ১৫ মিনিট পর জায়গাটি আর চুলকাবে না।

১০: সন্ধ্যায় মশা জানালার কাছাকাছি থাকে আবার রাতের বেলা ভারি রঙের জিনিসের ওপর থাকে। মশার এ আচরণ জানা থাকলে তাদেরকে মারা সহজ হয়


সূত্র- ইন্টারনেট
১১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২৫


মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

×