somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পঞ্চদশ সংশোধনীর বুদ্ধিটা কারা দিয়েছিল: ড. কামাল হোসেন

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


পঞ্চদশ সংশোধনীর বুদ্ধিটা কারা দিয়েছিল: ড. কামাল হোসেন
গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, সংবিধার নামে মানুষকে হাইকোর্ট দেখানো হচ্ছে। আদালতের বিস্তারিত রায়ের অপেক্ষা না করেই সরকার তড়িঘড়ি করে পঞ্চদশ সংশোধনী এনে খামোখা একটা বিতর্ক সৃষ্টি করেছে। আর বলা হচ্ছে, আমরা নাকি জেনেশুনে ভুল ব্যাখ্যা করছি। সরকারেরতো আইনমন্ত্রী আছেন। আমাদের বক্তব্যের পাল্টা ব্যাখ্যা থাকলে আমাদের মতো মূর্খদের তিনি ব্যাখ্যা করে বোঝান। সোমবার বিকেলে রাজধানীর দক্ষিণ কমলাপুরে গণফোরামের এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
গণফোরামের সভাপতি বলেন, তত্ত্বাবধায়ক সরকার তুলে দিতে হবে, সুপ্রিম কোর্টের রায়ের কোথায় এ কথা বলা হয়েছে, তা সরকারকে বলতে হবে। রায়ে অন্তত আরও দুটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার মত দেওয়া হয়েছে। যিনি রায় দিয়েছেন, তিনি এখনো বেঁচে আছেন। আওয়ামী লীগের ১৫ সদস্যের সংসদীয় কমিটিও তত্ত্বাবধায়ক সরকার অপরিবর্তিত রাখার ব্যাপারে একমত হয়েছে। সরকারের অ্যাটর্নি জেনারেল, আইনজীবীরা এর পক্ষে বলেছেন। তাহলে এটা তুলে দেওয়ার কথা এল কোত্থেকে? ৯০ দিনের মধ্যে নির্বাচন করেন, এটা নিয়ে কোনো বিতর্ক নেই। বিতর্কটা তত্ত্বাবধায়ক নিয়ে। সরকারকে উদ্দেশ করে কামাল হোসেন বলেন, পঞ্চদশ সংশোধনীর বুদ্ধিটা কারা দিয়েছে তাদের নাম প্রকাশ করুন। আমরা তাদের দেখতে চাই।
সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন বলেন, আমরা যাঁদের ভোট দিয়ে ক্ষমতায় বসালাম তারাই সব বোঝেন, আমরা কিছুই বুঝি না! আমরা সব মূর্খ! এককালে আইন পড়েছি, এখন সব ভুলে গেছি! আমরা কিছু বলতে গেলে তাদের বকাবকি শুনতে হয়। তিনি বলেন, তত্ত্বাবধায়ক নিয়ে কেউ টুঁ-শব্দটি করেনি। নির্বাচনের আগে তারাও বলেনি তত্ত্বাবধায়ক তুলে দেব। তাহলে খামোখা কেন অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করা হচ্ছে? কেন জাতিকে অহেতুক বিপদের দিকে ঠেলে দেওয়া হচ্ছে?
গণফোরামের দক্ষিণ কমলাপুর শাখার সভাপতি শাহ আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য জগলুল হায়দার, ঢাকা মহানগর সাধারণ সম্পাদক সাঈদুর রহমান, প্রচার সম্পাদক মোস্তাক আহমেদ প্রমুখ।
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×