somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শেষ রাত্রিয় প্রলাপ।

২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ প্রায় দিন পনের হয়ে এলো, ভাবছি কিছু লিখবো। শুধু ভাবাই হচ্ছে, হচ্ছে না কিছু লেখা। জড়তা কাজ করে, মূলত। কী লিখবো, কীভাবে লিখবো সাত পাঁচ ভেবেই সময় শেষ। সারাদিনে তো একশো একটা ভাবনা মনে মনে ভেবে বসে থাকি, দোষ কী লিখে রাখতে! তো আজ ধরেই ফেললাম লেখা; ছাড়বার নিয়ত নেই।
বাবার মত ডাইরি লেখা হবে না আমাকে দিয়ে। তারচেয়ে এই কিবোর্ড সম্বল করে যদি মনের কথা লিখে রাখা যায়, মন্দ কী। কেও কখনো এ লেখা পড়বে এটা ভেবে লিখছি না। লিখছি, মনের কথা লিখতে ইচ্ছে করছে তাই আরকি। আমার আবার বহুরূপী মন বলে কথা; কখন কী করতে ইচ্ছে করে বোঝা মুশকিল। এইতো, এখন আর লিখতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে ইউটিউবে ঘুরাঘুরি করি কিছুক্ষণ। কাল আবার ফাইনাল পরীক্ষা, পড়াশুনাটাও জরুরী।

মজার ব্যাপার হল বেশ লাগে উলটাপালটা লিখতে, বেশ খোলাসা হচ্ছে হাত। কত কত কথা লেখা বাকী, কতকী ঘটে গেছে লিখে রাখবার মত। সব মানুষ কে নিয়ে তো আর জীবনী লেখা হয় না। আমাকে নিয়েও হবে না, এটা ভাবতে আমাকে চিন্তাবিদ হতে হবে না। ছোট বেলা থেকেই মাথায় 'স্পেশাল' হবার পোকা ঢুকিয়ে দেয়া হয়েছে অতি যত্নে।
আমি যে স্পেশাল নই বুঝতে অনেক দিন লেগেছে। মূলত সব মানুষই স্বতন্ত্র, তার পরেও গোশঠিগত মিল থাকে। যেমন, সবার মত আমারও ক্ষুধা লাগে। সবার মত বলাটা ঠিক হচ্ছে না, বলা উচিত অনেকের মত। অনেকে থাকে না, যারা অসময়ে খেতে-ঘুমাতে ভালোবাসে; আমি তাদের একজন। রাত ৩ টা প্রায়, আশেপাশের সবাই ঘুমে কাদা আর আমার তো কেবল দিনের শুরু। কতদিন হবে! প্রায় বছর দশেক... রোজ নিয়ম করে ভোর বেলা ঘুমাচ্ছি, ক্লাস আর কাজ থাকলে সকালে, আর কোন কাজ না থাকলে নিয়ম করে দুপুরে উঠছি। কতদিন চলবে এভাবে? জানিনা। আজকাল মাথায় ভুত চেপেছে, চাকুরী চাই। তাও আবার নাইট শিফট্‌ এর। কে দেবে আমার সে চাকুরী! কল সেন্টার আছে কিছু তাও আবার বিদেশি। আংরেজীতে কথা না জানলে সেখানে পাত্তা পাওয়া যাবে না বলে তারা স্পষ্ট করে জানিয়ে রেখেছে। আমি আংরেজী জানিনা, সেরকম না; দৌড় আমার বেশ ভালোই। তবে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। আংরেজী তে কথা বলতে গেলেই গলার ভেতর আস্ত একটা কোলা ব্যাঙ এর অস্তিত্ব অনুভব করতে থাকি, পেটের ভিতর কথা কালি-পটকার মত পটাপট ফুটতে থাকে কিন্তু সেটা ধ্বনিতে রূপলাভ করতে পারে না।

আজ আর লিখতে ইচ্ছে করছে না। তবে আবার লিখবো, থামা যাবে না।

সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:১৮
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×