তালবিয়া
০১ লা অক্টোবর, ২০১৫ দুপুর ১২:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এখনো ভাসে কানে
তালবিয়ার সেই সুর,
মনে মনে বলি শুধু
আহা কি যে সুমধুর।
আকাশে বাতাসে শুনি আওয়াজ
লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক,
ধ্বনি থেকে প্রতিধ্বনি
দেহ মনে উদ্রেক।
কাবা থেকে উঠে ধ্বনি
মাতাফে ঘুর খায়,
ঘুর্নিপাকে যায় চলে
মিনা থেকে আরাফায়।
ছোট বড় আওয়াজ যেন
মিলে হয় পর্বত,
ক্লান্তি যে নাই কোন
সবই তার রহমত।
প্রচণ্ড গরম আর
কাঠ ফাটা রোদ্দুর,
এরই মাঝে তালবিয়া
লাগে ভারি সুমধুর।
মুজদালিফা থেকে জামারাহ
পথ চলার অস্ত্র,
তালবিয়াই নেয় টেনে
হোক যত কস্ট।
এর পরই বন্ধ যে
বাকি কাজে সে ধ্বনি,
কানে তবু বেজে উঠে
হয় শুধু প্রতিধ্বনি।
আবার বলা হবে
মন খুলে সেই আওয়াজ,
বিদায় বেলায় তো
ভাবি বসে তাই আজ।
কবে
ফিরে এই মরু প্রান্তর,
তালবিয়ার ধ্বনিতে
মুখরিত কাবা ঘর।
-----------------------------
১ অক্টেবর ২০১৫
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০১৫ দুপুর ১২:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু...
...বাকিটুকু পড়ুনআগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক
অভাগীর সুর – পর্ব ১ প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু...
...বাকিটুকু পড়ুন
ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা-এস এম আজাদ রহমান
ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।
বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়...
...বাকিটুকু পড়ুন
উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯...
...বাকিটুকু পড়ুন