
আমেরিকানরা সুজাসাপ্টা কথা কওনের মানুষ, কিন্তু কিছু জায়গায় হেগর মানসিক উন্নতির এখনও বাকি আছে। আইজকা হিলারীর যেসব দোষ বাইর করতাছে একেকজনে এরচেয়ে খারাপ লোকরেও আগে এরা ভোট দিয়া প্রেসিডেন্ট বানাইছে। ২০১৩ সালের জুন মাসে যখন শিকাগো থিকা দেশে ফিরার ফ্লাইটে উঠি, পরিষ্কার মনে আছে এক প্যাসেন্জার নাক সিটকায়া উঠছিল কো পাইলট মেয়ে শুইনা। ব্লগের সবজান্তা শমসের সাহেব ট্রাম্পরে সমর্থন কইরা বলতাছেন যে ট্রাম্পের কোন অভিজ্ঞতা নাই তাই সাধারণ জনগণের আস্হার প্রতীক হিসাবে সে দুনিয়া পাল্টায়া ফালাইবে। ঘোড়ার বড় আন্ডা চেনেন? ট্রাম্প সেইটা করবে। রিপাবলিকানরা আমেরিকার সবচেয়ে ধনী দল, এরা সবসময় বড়লোকরে আরও বড়লোক করার জন্য ট্যাক্স পলিসি বানায়, ট্রাম্পও এর বাইরে না। ট্রাম্প তো এরমধ্যেই নিজেরে "স্মার্ট" দাবি করসে আইনের ফাঁক গলায়া কম ট্যাক্স দেয় বইলা। হিলারী আর ট্রাম্প একই জিনিষ দুনিয়ার চেহারার কোন পরিবর্তন হইব না। খালি ট্রাম্প আসলে আরও খারাপ বেশি হইব আরকি হিলারীর চেয়ে। এই দুই কুমড়ার চেয়ে পেন্স অনেক ভাল বিকল্প হইত।
বান্দরের হাতে কখনও তরোয়াল দিতে নাই, বান্দর মাইনষের ঘাড়ে বসা মশা মারার জন্য সেইটা ব্যবহার কইরা বসে সবসময়।
সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



