somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

বাকি বিল্লাহ
আমার মাথায় একটু প্রবলেম আছে| জাতে মাতাল তালে ঠিক টাইপের| আমার মধ্যে কোন গুনও নাই| মাকাল ফলও বলা যায় না-মাকালের চেহারা সুন্দর হয়! আমার মধ্যে ডুয়েল পার্সোনালিটি নাই-এক মুখে দুই কথা কই না| নিজে আতলামি করি কিন্তু আতেল পুলাগো দেখবার পারি না|

সাউথ আফ্রিকা পার্ট- ৪ (২)

২৯ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এতো কিছুর পরে যদি গেটের ভেতরে ঢোকা যায় সেখানেও একই অবস্থা, মারামারি। টাকা দিয়েও নিস্তার নেই। ১ দিনে কাগজ (এসালাম) হওয়ার চান্স খুব কম। সকাল ৬টায় ঢুকে সারাদিন ভরপুর আশা নিয়ে বিকাল ৪টায় নিরাশ হয়ে ফিরতে হয়। অফিসের চারিপাশে মক্কেল এর আশায় পুলিশ ঘুরঘুর করছে। বের হলেই খপ করে ধরে ফেলতে পারে। আর ধরলেই টাকা। চাহিদা অনুযায়ী টাকা দিতে না পারলে চালান করে দিবে জায়গামত। একটা সেন্ট্রাল জেল সব ফরেনারদের রাখা হয়। সেই জেল এ গিয়েও শান্তি নেই, আছে কালোদের অত্যাচার। বলতে খারাপ লাগলেও বলতে হয়, মেয়েদের উপরে শারীরিক অত্যাচার করলে তাকে ধর্ষন বলা হয়। সেই একই কাজ যদি ছেলেদের সাথে করা হয় তাহলে তাকে কি বলা হবে?
১৫ দিন থেকে ১ মাস জেল খাটার পর ভাল কোন উকিল ধরে যদি জামিন করা যায়। আবার এমনও হয়, জেল এ যাওয়ার পর যেই আত্মীয়ের কাছে সে এসেছে টাকা খরচ হওয়ার ভয়ে সে তার খবরও নেয়না। মাসের পর মাস তাকে পরে থাকতে হচ্ছে জেল এ।

ইন্ডিয়া এবং পাকিস্তানের দূতাবাসের হাই কমিশন জেল এ থাকা সবার খোজ খবর নেয় আবার মাঝে মাঝে তাদের জন্য খাবারও পাঠায়। তারা নিজ দায়িত্বে তাদের দেশের লোকজনকে জেল থেকে জামিন করে নেয়। আর আমাদের দেশের হাই কমিশনের কথা কি বলবো? দূতাবাস একটা আছে 'প্রিটোরিয়ায়" কিন্তু ফরেনারদের কোন জেল এ রাখা হয় আমাদের হাই কমিশন সেটা জানে কিনা আমার সন্দেহ আছে।


রাস্তায় বের হলেও যন্ত্রনা, ফরেনার মানেই টাকা। ফরেনারদের চুল আর চেহারা দেখেই দূর থেকেই বোঝা যায়। যে কোন সময় আক্রমন করতে পারে। যন্ত্র থাকলে শর্টকার্টে হয়ে যাবে কিন্তু যন্ত্র না থাকলে এক অদ্ভুত সিস্টেমে অবলম্বন করে। পেছন থেকে এসে একজন গলায় ফাস দেয়ার মত করে ধরে উপরে তুলে ফেলবে। আরেকজন ১-২ মিনিটের মধ্যেই পুরো শরীর চেক করে কোথায় কি আছে নিজের মনে করে নিয়ে নিবে।
সবার ক্ষেত্রে একটা কমন ব্যাপার থাকে"
বর্তমানে আফ্রিকান টাকার যেই মান তাতে চাকরি করলে সর্বোচ্চ বেতন পাওয়া যায় আমাদের দেশের টাকায় ২৭,০০০ টাকা। নতুনদের ক্ষেত্রে আরো কম। আর ব্যবসা করলে তো হিসেব নেই। মাসে ১-২ লাখ+ ইনকাম করা যাচ্ছে। মামা, কাকা, খালু, বা চাচতো ভাই, মামাতো ভাই, কেউ একজন পাম্পিং দিয়ে তো তাকে আফ্রিকা এনেছে নিজের ফায়দার জন্য। এটা বুঝতে সময় লাগে কিছুদিন। আর যেহেতু সে এনেছে সেহেতু সে সকল প্রকার সুদ আসল উঠিয়ে তবেই ছাড়বে। যা বেতন দেয়া উচিত তার অর্ধেক দিয়ে সেরে নিবে। বলবে, আরে ব্যাটা আগে ব্যবসা শিখ তারপর তোকে দোকান করে দিবো। এই দোকান করে দেয়ার আশায় ২-১ বছর এমনেই চলে যাবে। তারপর রাগে দু:খে অন্য কোথাও গিয়ে নিজেই একটা কিছু ট্রাই করতে হবে। এখানেও আছে সমস্যা। অন্য কোথাও চাকরি করলে অনেক মালিক আছে কাজ করিয়ে মাস শেষে বেতন দেয়না।


ব্যাপারটা দু:খজনক হলেও সত্যি, আফ্রিকা অনেক বাঙালী ধান্দাবাজ আছে যারা এই ধরনের অসহায় মানুষের সন্ধানে থাকে। যদি পাওয়া যায় তবে কোথাও আটকে রেখে বলবে, বাংলাদেশ থেকে ফোন করে টাকা দিতে বল নইলে ছাড়বো না। আর অত্যচার তো চলবেই। এমনিতেই অবস্থা ভয়াভহ তার উপরে এমন পরিস্থিতিতে পড়লে "মরার উপর খারার ঘা"।
এতো সমস্যা নিয়ে বেঁচে যায়??
আল্লাহ বাঁচিয়ে না রাখলে এখানে আর বেঁচে থাকার কোন উপায় নেই।
চলবে........

ছবি ছাড়া পোস্ট সুন্দর দেখায় নাহ। পিসি নাই তাই কোন ছবি দিতে পারলামনা দু:খিত
সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০১৫ রাত ৩:১৩
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

×