somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অন্য আরেকটি মৃতু্যর সাথে

১৪ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৯:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মিথিলাকে আমি চিনতাম না। এমনকি ব্লগেও তার সাথে আমার কোনরকম যোগাযোগ হয়নি। আজ সারাদিন আমাদের অতি পরিচিত ব্লগ একটু ভিন্ন চেহারা নিয়ে উপস্থিত ছিলো। এই অপরিচিত ভারাক্রান্ত চেহারা প্রয়োজনে আরো অনেকদিন টিকে থাকুক। এ আঘাত প্রতিটি মূহুর্তে আমাদের মনে করিয়ে দেবে যে আমরা মানুষ, হাজার বছরের ঐতিহাসিক পথ চলায় যে প্রবৃত্তির চেয়ে বুদ্ধিবৃত্তি আর শুভবোধের সত্বাকেই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট হিসেবে অর্জন করেছে।

মিথিলাকে আমি চিনতাম না কিন্তু আমিনুল কে চিনতাম। বলা ভালো চিনেছিলাম। তার বিক্ষত অচেতন শরীরটির সাথেই আমার প্রথম পরিচয় হয়েছিলো। মৃত তাকে আমি বিদায় দিয়েছিলাম। এই পুরো সময়কাল ছিলো তিন দিন।

তিন দিন আগেই নোয়াখালী থেকে ঢাকা দাউদকান্দি আসার পথে দাউদকান্দিতে একটি প্রাইভেট কার মুখোমুখি একটি বাসের সাথে সংঘর্ষে পুরোপুরি বিধধস্ত হয়। আমিনুল ঐ কারটির ড্রাইভার ছিলো। বয়স বড়জোর 28। দূর্ঘটনাটিতে ঘটনাস্থলেই মারা যায় দুজন। আমার দূঃসম্পর্কের আত্মীয় তারা। তাদের কথা বলা এই লেখার উদ্দেশ্য নয়। আমি আমিনুলের কথা বলবো।

আমিনুল সহ জীবিত যে চারজন ঢাকায় সেন্ট্রাল হাসপাতালে এসে পৌছায় আমিই প্রথম তাদের রিসিভ করি। প্রথম তিনটি শরীর বের করার বেশ খানিকটা পরে আমরা লক্ষ করি যে ভিতরে আরেকজন রয়েছে। তারপর ইমার্জেনিস, তারপর আই সি ইউ। শেষ পর্যন্ত পিজি। অন্যরা এখন বিপদমুক্ত। কিন্তু বাঁচানো যায়নি আমিনুলকে।

আমিনুলের বাচ্চা মেয়েটিকে আমি প্রথম থেকেই এভয়েড করতে চেয়েছিলাম। দুদিন একটু সরে সরে থাকলেও গত রাতে পিজি থেকে আমিনুল তে বের করার সময় সেটা সম্ভব হয়নি। পোস্টমর্টেমের ঝামেলা এড়ানো, কফিন ও অন্যান্য ব্যস্ততা না থাকলে কি পরিস্থিতি হতো ভাবতে পারিনা। কেন জানি অকালে মরে যাওয়া মানুষগুলিই খুব ভালো হয়। বাড়িওয়ালা, আমিনুলের শ্বসুর, আর ছোট ভাইগুলি র বয়ানে পাওয়া জীবিত আমিনুলের ফুর্তিবাজ স্বত্তা আর পরোপকারী মনের যে রূপ হাজির করলো তা সন্দেহাতীতভাবেই একজন সুন্দর মানুষকে পরিচিত করেছে আমার সাথে।

ময়মনসিংহের উদ্দেশে আমিনুলের যাত্রা করাতে করাতে গভীর রাত হয়ে যায়। চিৎকার করে কাঁদতে থাকা শিশুকন্যাটি আমি কোলে নিলেই হঠাৎ করে থেমে যায় যা ছিলো অপ্রত্যাশিত। তখন আমিনুলকে এম্বুলেনেস ওঠানো হয়ে গেছে। হাসপাতালের স্টাফ শক্ত চেহারাগুলিও দেখলাম অকৃত্রিম দূঃখবোধে ভারাক্রান্ত। অথচ কিছুক্ষন আগেও তারা তুমুল দরকষাকষি করেছে লাশ ছাড়ার আনুষ্ঠানিকতা নিয়ে। মন খারাপ করা জমাট অনূভুতি কেন জানি গলতে শুরু করলো। বহুদিন পর মনে হলো একদল মানুষের সাথে দাড়িয়ে আছি আমি; একজন মানুষ।

মিথিলা, আমিনুল তোমাদের মৃতু্য ব্যর্থ হয়নি।

সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ঠেলায় নাম বাবাজি

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৯


সময়টা সরকারের জন্য মোটেও ভালো যাচ্ছে না। একদিকে গ্যাস আর বিদ্যুতের সংকটে মানুষ প্রতিদিন কষ্টে দিন কাটাচ্ছে, অন্যদিকে সরকারের একের পর এক সিদ্ধান্ত নেটিজেনদের বাধার মুখে পড়ছে। ফলে সরকার নতুন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার মত তারেক জিয়াও কি ভারতে ইলিশ পাচার করছে?

লিখেছেন জ্যাক স্মিথ, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৬



চলছে ইলিশের ভরা মৌসুম কিন্তু বাজারে কোন ইলিশ নেই.... ইলিশ নেই বললে ভুল হবে ইলিশ আছে কিন্তু উহা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আওয়ামীলীগ আমলের ১৭ টি বছর... ...বাকিটুকু পড়ুন

~~~সংশয়~~~

লিখেছেন জটিল ভাই, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৩

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)


(ছবি নেট হতে... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত ও সুপ্ত কি আওয়ামী লীগকে লুপ্ত করতে পারবে?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১:৫২



গুপ্ত ও সুপ্ত আওয়ামী লীগকে লুপ্ত করতে না পারলে তারাই আবার ফিরতে পারলে গুপ্ত ও সুপ্তকে লুপ্ত করার কার্যক্রম গ্রহণ করবে। কারণ অতীতে গুপ্ত ও সুপ্তকে লুপ্ত না... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে “উপজাতি” নাকি “আদিবাসী”? আন্তর্জাতিক আইন ও ইতিহাসের নির্ভেজাল সত্য!​

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১১ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:২৭


সূচনা ও প্রেক্ষাপট:
লেখক পার্বত্য চট্টগ্রামে ২০০১ সালে তিনি যখন সেখানে দায়িত্ব পালন করেন, তখন পাহাড়ি জনগোষ্ঠীকে 'উপজাতীয়' (Tribal) হিসেবে ডাকা হতো। কিন্তু ২০১৫-১৬ সালের দিকে সেখানে পুনরায় পোস্টিং পাওয়ার... ...বাকিটুকু পড়ুন

×