যার চলে যায় সেই বোঝে ভাই
কে আর বুঝবে বল,
স্বজন হারানোর পাশে কে আছে
মোছাতে চোখের জল ?
কোল খালি করা বুক খালি করা
যে সব জনেরা কাঁদে,
রেখেছে ভাগ্য বেঁধে নাগপাশে
সে অদৃশ্য মৃত্যু ফাঁদে ।
বুক ফাটা রোল ভরায় বাতাস
চেতনা তবু না নড়ে,
তাই দেয় হানা মৃত্যুর পরোয়ানা
প্রতি পলে প্রতি ঘরে ।
আজি আমি হেতা কাল না রব
কালের করাল গ্রাসে,
ছেয়ে আছে মন এই যে জীবন
মারি ব্যাধি ঘাত ত্রাসে।
দুঃখ তারি আজি মোর করে নাও
বাড়াও হে বন্ধু হাত,
রও পাশে তারি করে আপনারি
আপন সয়ে সে আঘাত।
বাঁধ বাঁধো আজি মিলন শিকলে
না যেন আসে এ দিন,
মানুষের মাঝে মানুষ কে যেন
আর না হতে হয় হীন।
শফত করার দিন এসেছে
এসো রাখি হাতে হাত,
সুখ করে যেন পারিগো খেতে
দুখ করে রাঁধা ভাত ।
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



