শান্তির সন্ধানে - কোথায় শান্তি ?
০৮ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
শুনেছি শান্তি যমুনার পাড়ে
সাগরের তলদেশে,
আবার শুনেছি শান্তি রয়েছে
নীল আকাশের শেষে ।
আবার শুনেছি হাটে বাজারে
বেসাতিও হয় লাখে,
সেথায় মেলে শান্তি কলস
বেজায় যে দাম হাঁকে ।
কেউ বা বলে শান্তি শশ্মানে
সেথা পেতে পারো দেখা,
এমন শান্তি চাইলে পাবেই
উঁহু, সেখানে পাবে হে ছ্যাঁকা।
আমিও খুঁজছি কোথায় শান্তি
দেখি কার বাড়ীতে আছে,
শান্তি কি ভাই আম পেয়ারা
যে ধরবে বাগান গাছে ?
মনের জন্য খুঁজি শান্তি
ঘরের জন্যও খুঁজি,
শান্তি খুঁজতে খতম হল
আমার জমানো পুঁজি।
বেকার ভাইয়ের মনের শান্তি
চাকরিতে নাকি আসে,
বিবাহিতে শান্তি তখনই আসে
বউ যদি ভালো বাসে।
ছেলে যদি হয় বদ ঘেনঘেনে
মেয়ে হলে সব মাটি,
কলহের জেরে যাই সব ছেড়ে
জমি জমা বসত বাটি।
স্বর্গেও নাই নরকেও নাই
শান্তি যে ডুমুর ফুল,
নাই ধ্যানে নাই ত্যাগে শান্তি
সব মিছে সব গুল ।
তাবিজ মাদুলি জলপোড়াতে
পায় নাকি লোকে শান্তি,
শান্তির খোঁজে চোখটি বুজে
নেমে আসে ধেয়ে ক্লান্তি।
আসলে শান্তি মনের ফসল
মনকে করিলে আবাদ,
ধনকে রাখিলে জনের ঘরে
শান্তি ভাগাবে বিবাদ ।
চরম শান্তি পরম শান্তি
ওম শান্তি ওম,
শান্তি চাইলে শান্ত হো জাও
কভি খুশি কভি গম ।
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।
মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১
সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন