প্রেমসাগরে ডুব দিয়ে মন চায় যে গড়তে নতুন জীবন-
১২ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্রেমনগরে থাকি গো ভাই
প্রেম কি জানি না,
পেটে খায় না মুখে মাখে
কিসে করে রান্না ।
সাদা নাকি কালো বলো
কোন সে রঙের সেটি,
বসার নাকি শোয়ার ওগো
থালা না বাটি ঘটি ।
মিষ্টি নাকি টক ঝাল নুন
তেতো কষা কটু,
বলো না ভাই খুলে আমায়
যারা আছো পটু ।
কারা করে কোথায় কেন
প্রেম কে জানতে চাই,
মরছে কেন প্রেমরোগেতে
মোদের বোন ও ভাই ।
কেমন ধারা এ রোগ খানি
নাই কি কোনো হসপিটাল,
নাই ডাক্তার নাই কো ওষুধ
রোগেতে দেশ টালমাটাল ।
কি ভাইরাস কোন জীবানু
কেই বা বহন করে,
এমন মারণ রোগ ছাইছে
সবার ঘরে ঘরে ।
লেকের ধারে পার্কে বসে
ঘরের পাশে, রাস্তায়,
জোড়ায় জোড়ায় ঘুরছে দেখি
ছড়িয়ে যে রোগ সস্তায়।
রেস্তোঁরা ও হোটেল ধাবায়
গলির মোড়ে লুকিয়ে,
এই রোগেতে মরছে খুকি
কাঁদছে শেষে ফুঁপিয়ে ।
প্রেমটি কি ভাই নেশা না শখ
মাথায় কিচ্ছু ঢোকে না,
কেনই বা সব করছে এরা
বাবা মা ও বকে না ।
প্রেম পীরিতি কাঁঠাল আঁঠা
লাগলে পরে মনে,
মরেছিল কেষ্ট ঠাকুর
প্রেমের বৃন্দাবনে ।
ভাবছি আমি দেখব চেখে
প্রেম কি রকম খেতে,
লাগলে ভালো মনময়ূরী
উঠবো তাতে মেতে ।
প্রেমসাগরে ডুব মেরে ভাই
মরতে মন যে চায়,
এমন রোগে মরলে নাকি
প্রেমিক স্বর্গে যায় ।
মুলেও যে নাই প্রেমিকা মোর
প্রেম করি কার সঙ্গে ?
এক সে আকাশ তলে মোরা
কি ঘর বাঁধি এই বঙ্গে ।
_____********_____
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।
মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১
সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন