শেয়ারবাজারে ভয়াবহ ধস, আতঙ্কিত বিনিয়োগকারীদের বিক্ষোভ
১৯ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার ভয়াবহ দরপতনের ঘটনা ঘটেছে। এতে ডিএসইর ইতিহাসে এক দিনে সবচেয়ে বেশি সূচকের পতন হয়। একই সঙ্গে প্রায় সব প্রতিষ্ঠানের শেয়ারের দামও কমে যায়। এতে বিনিয়োগকারীদের মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে। আতঙ্কিত বিনিয়োগকারীরা ডিএসইর সামনের সড়ক দুই ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন।
ডিএসই সূত্রে জানা যায়, দরপতনের মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়, যা সারা দিনই অব্যাহত থাকে। বেলা তিনটায় লেনদেন শেষ হওয়ার সময় ডিএসইর সাধারণ মূল্যসূচক ৬.৭২ শতাংশ বা ৫৫১ দশমিক ৭৬ পয়েন্ট কমে দাঁড়ায় ৭৬৫৪ দশমিক ৪০ পয়েন্টে। এটি ঢাকার শেয়ারবাজারের ইতিহাসে সাধারণ মূল্যসূচকের সর্বোচ্চ পতন বলে বিশ্লেষকেরা জানান। এর আগে গত ৮ ডিসেম্বর সাধারণ সূচক ৫৪৭ পয়েন্ট নেমে যায়, যা দিন শেষে আবার কিছুটা ঘুরে দাঁড়ায়। এ ছাড়া ১২ ডিসেম্বরও ডিএসইতে বড় ধরনের দরপতনের ঘটনা ঘটে। এদিন ডিএসইর সাধারণ মূল্যসূচক প্রায় ২৮৫ পয়েন্ট নেমে আসে। এর আগে ১৯৯৬ সালের ৬ নভেম্বর এক দিনে ২৩৩ পয়েন্ট কমে যায় ডিএসইর সাধারণ সূচক।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুন
আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বলতে গেলে সব মিডিয়াতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে। উহা দুবাইয়ে ৪ হাজার ৫০০ কোটি টাকা, সিঙ্গাপুরে...
...বাকিটুকু পড়ুনকক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাবব১৯৭১, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৯
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন