কিভাবে লুটিয়ে পড়ে মানুষ
পশুদের লালসার কামড়ে,
পাথর অসঙ্গত হয়ে কিভাবে
আর্তনাদের শহরে ছিঁটকে পড়ে,
এঁকেবেঁকে কিভাবে বয়ে যায়
বিশুদ্ধ আত্মার কতক রক্ত নহর,
কিভাবে ক্ষমতার লোভে নাপাক ঘাতক শাসক
আগষ্টে আরেক আগষ্ট
পনের থেকে একুশের দিকে কান্না কাতর
আমাদেরকে ঠেলে দেয় মথিত যন্ত্রণার স্রোতে?
কিভাবে, বিমুঢ় হয়ে ভাবতে ভাবতে বাধ্যগত হাত
খুনে কলমে লিখে, শুরু হোক আঘাতের বিপরীত আঘাত।
সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



