একবুক হাঁড় কাঁপা বাতাসের খেলা
~~~~~~~~~~~~~~~~~~~~
জেনে রেখো নিশ্চিত
একদিন একরাশ অমীমাংসিত দীর্ঘশ্বাস থেকে আমার মৃত্যু হবে
কোন কালেই কালো বুকের মাঠময় মৃদু কাঁকর
অথবা হরিণ খেলার গোপন তৃণ অনিঃশেষ ছাড়া
তুমি তেমন ছিলে না কোন আপন বিশেষণ
অথচ কেমন কেমন করে যেন দুরন্ত চোখের তুমি হয়ে গেলে নীল
যতটা তোমাকে জানি ততটাই চিনি শূন্যতা
খেরোখাতা পুড়ে ছাই, নালিশের কাবিনে জল
জলেরা খিস্তি খেয়ে হাঁটে অনুপম
বিভ্রাটে নতশির অনিন্দ্যসুন্দরের লোভ
এখনো অস্পষ্ট আমি
চিৎকার থেমে যায় তুমি নামের, শ্রমের আড়ালে ঢেকে চোখ
একবুক হাঁড় কাঁপা বাতাসের খেলা
আমাকে নির্ঘুম রেখে জানান দেয় বেঁচে থাকা কঠিন শোষণ!
সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


