মাথা খারাপ হতে আর বাকি নাই
১২ ই আগস্ট, ২০০৯ রাত ১২:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সেই সন্ধ্যার থেকে বসে একটা মাত্র ই মেইল করতে চাচ্ছি, এখন রাত পৌনে একটা। কিছুই করতে পারলাম না। এমন একটা জরুরী জিনিস পাঠানোর দরকার ছিল, কে জানবে যে আমার জানটা কালি করেও আমি ঐ দরকারী কাজটা করতে পারলাম না। পাশাপাশি এত জরুরী একটা বাজেটের কাজটাও আগাতে পারলাম না। টেকনোলোজি, ভাই, তোমার এই দাসকে একটু করুণাও করলে না? ঠিক আছে, আজ না হয় ঘুমাতে যাব। কাল অন্ততঃ একটু সদয় হয়ো ভাই।
সিটিসেলের কাস্টমার সার্ভিস অফিসার ছেলেটিও ঘুমায়নি। সে আমাকে সাহায্য করার অনেক চেষ্টা করলো। কিন্তু কি যে হয়েছে কিছুতেই কিছু হলো না। সে আমাকে কিছু টেকনিক্যাল প্রশ্ন করলো। কিন্তু আমি বল্লাম যে আমি এই ব্যাপারে বড়ই নাদান।
যাই হোক সেই বেচারা যে এখনো ঘুমাতে পারছেনা, এই সমবেদনায় মনটা খানিক হালকা হয়ে গেল। আরো কত মানুষই এই রাতে ঘুমানোর অধিকার পাচ্ছেনা, অথবা একটা বিছানা পাওয়ার সৌভাগ্য থেকে বঞ্চিত কে জানে। আমার তো শুধু একটা ই মেইলের মামলা।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
চারাগাছ, ২৬ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

আমার নানাবাড়ি যেতে হলে পদ্মা নদী পার হতে হতো। ঘাটে ফেরীর জন্য অপেক্ষা করাটাও ছিল এক ধরনের আনন্দ। ফেরী কিংবা ফেরীঘাট—দুটোই ছিল আমার কাছে দারুণ মজার জায়গা।
ঘাটের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৬ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:০১
মেজর জেনারেল বরখাস্ত জিয়াউল আহসানঃ ঔদ্ধত্যের আড়ালে মনস্তত্ত্ব...
একজন মানুষ যখন দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতা, কর্তৃত্ব ও প্রভাবের বলয়ে বসবাস করে, তখন অনেক সময় তার মধ্যে এমন এক মনস্তত্ত্ব তৈরি হয়- নিজেকে... ...বাকিটুকু পড়ুন
সে রাজি না
সাইফুল ইসলাম সাঈফ
সে রাজি না, সে রাজি না
সে বলে দিয়েছে সে হবে না
দিনগুলো চলে যায় অযথা
একাকীত্বে সুখ মিলে না!
কেন সময় থাকতে ছুটলাম না
কেন থাকলাম বিরত?
চেহারায় পড়ে গেছে বিষণ্ণতার... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাবব১৯৭১, ২৭ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:৪২
আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন

দুজনের অবস্থান বেশ দূরে ।
দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়...
...বাকিটুকু পড়ুন