গান মাথায় ঘোরাঘুরি করে.....
২৩ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৩:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এমন হয়না যে মাঝে মাঝে মাথার ভেতরে একটা গানের লাইন শুধুই ঘুরতে থাকে? ছুটি পেয়ে সেদিন দুপুরবেলায় ঘুমিয়ে ছিলাম। ঘুম থেকে উঠে কেন যেন রবীন্দ্রনাথের একটা গানের লাইন মাথায় অনবরত ঘুরতে লাগলো.."আমার দিন ফুরালো..ব্যাকুল বাদল সাঁঝে..।
যদিও আমি ঘুম থেকে উঠলাম শীতের সাঁঝে আর ভাবতে লাগলাম শুধু সেই বাদল সাঁঝের কথা। সারাদিন বৃষ্টির ঝুপ ঝুপের মধ্য দিয়ে আরো অন্ধকার হয়ে সন্ধ্যা নামলো..। রবীন্দ্রনাথ কি তখন তাঁর উত্তরায়ণ বাড়ীর জানালা দিয়ে তাঁর লেখার টেবিলে বসে বাইরে তাকিয়ে ছিলেন? নিশ্চয়ই ব্যাঙ ডাকছিলো আর চারদিক কেমন ভেজা ভেজা ভাবে ভরা ছিলো। বাগানের গাছগুলো থেকে বৃষ্টির ফোঁটা টপটপ করে পড়ছিলো আর মাঝে মাঝেই ঠান্ডা একটা বাতাস বয়ে যাচ্ছিলো। সেই সাঁঝটা কেমন ব্যাকুল করে দিয়েছিল তাঁকে। এখনো এত যুগ পরেই প্রায় সেইরকম সন্ধ্যা আমাদেরও জীবনেও আসে। বৃষ্টিতে ভিজে ভিজে অফিস থেকে বাসায় ফিরতে ফিরতে যানযটের যন্ত্রণা সত্বেও আমরাও কখনো কখনো ব্যাকুল হয়ে যাই।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেহজাদ আমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪

ভারতীয় উপমহাদেশের জাতিসত্তাদের স্বাধীনতা আন্দোলনের অত্যন্ত প্রভাবশালী একজন নেতা হিসেবে মুহাম্মদ আলী জিন্নাহর প্রতি কেউ 'যৌক্তিক' বা তাঁর 'প্রাপ্য' সম্মানটুকু জানাতেই পারেন; তাতে কোনো সমস্যা নেই। কিন্তু, যখন সেই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাবব১৯৭১, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৯
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন

পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ
দশম বর্ষপূর্তি পোস্টসামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা,
বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
এম ডি মুসা, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?
যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন