somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভাতিজার চাকরি নাই -চাকরিই আমাদের মানুষ-জীবনের নিয়ামক!

১১ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ২:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভাতিজা ভালো ছেলে, একটু দূরসম্পর্কীয়, তবে ফোনটোন বিশেষ করে না, ব্যস্ত, ভালো চাকরি করে। বিয়ে করেছে, এক ছেলে এক মেয়ে। বউটি গৃহবধূ, ওদের ছেলেটা লেখাপড়ায় মেধার প্রমাণ রাখা শুরু করেছে। সুখের সংসার।

হঠাৎ সেদিন ফোন করে অনেক আলাপ করলো এবং এক পর্যায়ে বল, 'কোথাও কোন চাকরি থাকলে জানাবেন তো। আমার এই চাকরি ভালো লাগছেনা। বড় বেশি বাইরে ট্যুর করতে হয়।' আমিও বল্লাম 'আচ্ছা দেখি।' তখন কি আর জানি, যে তার চাকরি নেই, ছেলে মেয়ে নিয়ে মহাবিপদে পড়েছে? এই ঢাকা শহর তার করাল চেহারা নিয়ে এখন ওই বেচারার মুখোমুখি দাঁড়িয়ে?

কিছু লোকের সাথে তাকে পরিচয় করিয়ে দিতে পারি যাদের চাকরি দেবার সুযোগ থাকতেও পারে। কিন্তু এই বাজারে নিজের চাকরিটা রাখতেই রাতদিন হিমসিম খাই - কিভাবে ওকে সত্যিসত্যি একটা চাকরি খুঁজে দেবার ব্যাপারে সাহায্য করব, ভেবে বের করতে পারিনা।

কত অভিযোগ করি সবার কাছে - চাকরি করতে ভালো লাগেনা, এত খাটনি, এত স্ট্রেস, জীবনে শান্তি পেলাম না, ইত্যাদি।

ঐ টেলিফোনটা পাওয়ার পর ঝিম মেরে রইলাম। চাকরি চলে গেলে আমিও যে মানুষ থেকে না-মানুষে পরিণত হতে পারি এটা বুঝে হাত পা ঠান্ডা হয়ে আসতে লাগলো। কেমন অবস্থা হয় ওই সংসারগুলোতে যখন বাচ্চারা স্কুলে যেতে পারে না - মায়ের কাছে এর কারণ জানতে চায়। মা সকালে উঠে মন খারাপ করে থাকেন বাচ্চাদের কি খেতে দেবেন ভেবে না পেয়ে। আর বাবাটির যে কি হয় - হয়তো ভোরে বেরিয়ে যান, বাড়িওয়ালাকে এড়াতে, অথবা হ্য়ত বাচ্চাদেরই এড়াতে!

উন্নতদেশগুলোতে অন্ততঃ খাওয়া-থাকাটুকু সরকার দেখেন। বাংলাদেশে আমাদের মত এই হতভাগা চাকরীজীবিগুলোর কেউ নেই। আত্মীয়দের কাছে হাত পাতা বা বন্ধুদের কাছ থেকে টাকা ধার নেয়া (ফেরত দেয়ার উপায় নেই), মনে মনে ছোট হতে হতে মরে যাওয়া, মানুষ থেকে ধীরে ধীরে না-মানুষ কিংবা জন্তুতে পরিণত হওয়া - এই গভীরতর ভয়ই কি মাঝরাতে আমাদেরকে ঘুম থেকে ঠেলে তোলে? পেটের ভেতর তলিয়ে যাওয়ার অনুভূতি হতে থাকে? বাচ্চাদের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে ঈশ্বরের কাছে আকুল প্রার্থনা জানাই। হে আল্লাহ্ব, রক্ষা করুন।

চাকরীই তাহলে আমাদের মানুষ-জীবন যাপনের নিয়ামক! চাকরী থাকলে আমরা সিনেমা বা নাটক দেখি, সুনীলের বই পড়ি, বাচ্চারা গান বা ছবি আঁকা শেখে। কক্সবাজার বেড়াতে যাওয়ার কথা ভাবি। একদিন বাচ্চারা কেএফসি বা পিজাহাটেও যায়।

কিন্তু যখন চাকরি থাকে নাএই চাকরি করা চাকরদের মানুষ-সংসারগুলো আর মানুষের সংসার থাকে না। জন্তুরা কাঁদে না, কিন্তু এই না-মানুষ বাবা মা গুলো শুধুই কাঁদে।
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ২:৩৯
২৩টি মন্তব্য ২২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেন আমি ইরানের বিরুদ্ধে-২

লিখেছেন অর্ক, ১৬ ই মার্চ, ২০২৬ দুপুর ১:১৪



ইরান বিশ্বসভ্যতার জন্য এক অভিশাপ; এক কলঙ্ক। কাঠমোল্লারা ক্ষমতা পেলে একটি রাষ্ট্রের যে কি পরিণতি হয়, তার জ্বাজ্জল্যমান উদাহরণ ইরান। সম্পূর্ণরূপে অসভ্য বর্বর অসুস্থ রাষ্ট্র গড়ে উঠেছে সেখানে। যেখানে... ...বাকিটুকু পড়ুন

ভাগাভাগি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৬ ই মার্চ, ২০২৬ বিকাল ৩:৩৭

ভাগাভাগি
সাইফুল ইসলাম সাঈফ

এলাকায় এক ইফতার মাহফিল-এ
দাওয়াত পাই আর যথাসময় চলে যাই।
অনেক মানুষ পড়ছে দোয়া দুরুদ
ঘনিয়ে আসছে রোজা ভাঙার সময়।

তখন সবার সামনে বিলিয়ে দিচ্ছে বিরিয়ানি
আমার ভাবনা- হয়ত কেউ ভাবছে
যদি একসাথে খাওয়া... ...বাকিটুকু পড়ুন

২০২৩ এ ওয়াকআউট করেছিলেন, ২০২৬ এ তিনিই ঢাবির ভিসি ।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:২২


২০২৩ সাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সভা চলছে। একজন শিক্ষক দাঁড়িয়ে বললেন, হলগুলোতে ছাত্রলীগের গেস্টরুম নির্যাতন বন্ধ করতে হবে। কথাটা শেষ হতে না হতেই তৎকালীন ভিসি জবাব দিলেন, "গেস্টরুম কালচার... ...বাকিটুকু পড়ুন

এপস্টেইনের এলিট: ইসরায়েলের মিডিয়া নিয়ন্ত্রন এবং প্রপাগাণ্ডা

লিখেছেন শ্রাবণধারা, ১৭ ই মার্চ, ২০২৬ ভোর ৬:৩৮


ইতিহাসবিদ ইলান পাপে বলেছেন, "ইসরায়েল অবৈধ বসতি স্থাপনকারী, ঔপনিবেশিক শক্তির একটি প্রজেক্ট। এটি ঐতিহাসিক প্রক্রিয়ায় গড়ে ওঠা স্বাভাবিক রাষ্ট্র নয়, বরং রাজনৈতিক ও সামরিক শক্তির দ্বারা প্রতিষ্ঠিত একটি ব্যবস্থা"। এ... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পিতা তোমার জন্মদিনে জানাই শুভেচ্ছা

লিখেছেন ইসিয়াক, ১৭ ই মার্চ, ২০২৬ সকাল ৮:৩৬


কার ডাকেতে টগবগিয়ে ফুটলো বাংলাদেশ
কার ডাকেতে বিজয় ছিনিয়ে  মুক্ত হলো স্বদেশ?

কার ডাকেতে সমবেত হয়েছিলো দীপ্ত তরুণেরা,
কার ডাকেতে দ্বিধা ভূলে একত্রিত  তারা?

কার ডাকেতে অসাম্প্রদায়িক হলো আমার প্রিয় দেশ
কার ডাকেতে স্বপ্ন... ...বাকিটুকু পড়ুন

×