somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মন্তব্য নিষ্প্রয়োজন ...

১৩ ই মে, ২০১৪ দুপুর ১২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একদিন আমিও ছিলাম সেই
জীবনবাবুর মত কোন এক দিন
হয়তো ধানসিঁড়ি নদী ঠিক নয়
তবুও ছিল কোন মুনিয়া পাখিদের বাসা
ছিল কোন এক মজে যাওয়া পুকুরের পাড়ে
আমিও ছিলাম সেই মুনিয়া পাখিদের নীড়ে
এক জোড়া ডিমের ভিতরে।

তুমিও কি ছিলে না তখন!

হাজার বছর আগে জীবনের মত
একদিন ব্যাবিলনে আমিও ছিলাম
তারও আগে প্যানজিয়ায়
জীবনই ছিল বুঝি আমার মতন।

তুমিওতো ছিলে সেই পান্থলাসার জলে!!

কত আগে! কত কত আগে,
আমরা ছিলাম সব,
সবে মিলে কোন এক ডিমের ভেতরে।
ডিমই তো! বুঝি কোন এক ঈশ্বরের কোলে
কিংবা শুণ্যতার মধ্যে শুণ্যগর্ভে এক
মহাশুণ্য ডিমের কুসুমে,
আমরা সবাই আছি সময়েরও আগে।

তারপর কত কত যুগ ...
প্যালিওজোইক, মেসোজোইক, সেনোজোইক
মহাযুগ পেরিয়ে,
গন্ডোয়ানা-লরেশিয়ার পথ ধরে ধরে,
আমরাও ছিলাম কোন এক শ্রাবস্তী নগরে।

এখনও যেমন আছি ধূলোময় গুমোট এই ঢাকার শহরে
তেমনি জীবন ছিল একদিন ধানসিঁড়ি তীরে
আমরাও তেমনি আছি আগামী কত শত বছরের পরে!

তারপর হয়তো একদিন, শত শত মহাযুগ শেষে
আবার সে মহাশুণ্য ডিমের মতন
আমরাও রয়ে যাব সময়েরও আগে।

ঠিক তাই।
তুমিও যে ছিলে সেই মুনিয়ার নীড়ে!
এক জোড়া শাবকের হাতের আঙুলে।

উৎসর্গঃ ব্লগার নীল-দর্পণ ( যার জন্মদিনে উইশ করতে গিয়ে কিঞ্চিৎ ভাবের জগতে চলে গিয়েছিলাম :P )
সর্বশেষ এডিট : ২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৪৮
৩২টি মন্তব্য ৩৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্পিরিট শোন বাই আমেরিকান এয়ারলাইন্স-এক অনুকরণীয় দৃষ্টান্ত!

লিখেছেন ঢাকার লোক, ০৪ ঠা মে, ২০২৬ ভোর ৪:১৫

গতকালের একটা বড় খবর ছিল আমেরিকার একটি অন্যতম জনপ্রিয় বিমান সংস্থা স্পিরিট এয়ারলাইন্স দেউলিয়া হয়ে তাদের সব সেবা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিয়েছে। বেশ কিছুদিন ধরেই স্পিরিট অর্থনৈতিক সংকটে হাবুডুবু খাচ্ছিলো,... ...বাকিটুকু পড়ুন

যে আয়না আর প্রতিচ্ছবি রাখে না

লিখেছেন মুনতাসির রাসেল, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:১৯


আমাদের ভালোবাসা ছিল এক গোপন সন্ধ্যার মতো,
জোনাকিরা তখন শব্দহীন কবিতা হয়ে বসত সিঁথির পাশে,
হাত ধরলেই হৃদয় জেগে উঠত,
বুকের ভেতর গুনগুন করত অনন্ত প্রতিশ্রুতির গান।

তুমি তখন আমার দেহে নয়,
আমার সত্তার স্পর্শে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৪ ঠা মে, ২০২৬ দুপুর ২:৩৩


করোনার সময় নানান উত্থান পতন ছিল আমাদের, আব্বা মা ছোটবোন সহ আমি নিজেও করোনায় আক্রান্ত হয়ে প্রায় মরে যেতে যেতে বেঁচে গিয়েছিলাম শেষ মুহূর্তে, বেঁচে গিয়েছিল আমাদের ছোট্ট সোনার... ...বাকিটুকু পড়ুন

ডোগান- এক রহস্যময় জাতি

লিখেছেন কিরকুট, ০৪ ঠা মে, ২০২৬ বিকাল ৫:১০



আফ্রিকার মালি এর হৃদয়ে, খাড়া পাথুরে পাহাড় আর নির্জন উপত্যকার মাঝে বাস করে এক বিস্ময়কর জনগোষ্ঠী ডোগান। বান্দিয়াগারা এস্কার্পমেন্ট অঞ্চলের গা ঘেঁষে তাদের বসতি । এরা যেন সময় কে... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১৩)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা মে, ২০২৬ রাত ৮:৪৪



সূরাঃ ১৩ রাদ, ১১ নং আয়াতের অনুবাদ-
১১। মানুষের জন্য তার সম্মুখে ও পশ্চাতে একের পর এক প্রহরী থাকে। উহারা আল্লাহর আদেশে তার রক্ষণাবেক্ষণ করে। আর আল্লাহ কোন সম্প্রদায়ের... ...বাকিটুকু পড়ুন

×