বনবাস!
২১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্রদীপ জ্বেল না আর
জ্বালিয়ে দাও,
আগুন জ্বালিও না
আগুনে জ্বালাও।
যে দীপ দেয় না বেশি আলো
আলোর চেয়ে দেয় বেশি কালি
সে দীপেই আলো পেতে
আরও কত দেবে তেল-পানি!
আগুন যেহেতু আছে,
প্রদীপে আগুন নয়,
আগুনে প্রদীপ দাও;
দীপকেই কর আজ আগুন-জ্বালানী।
প্রদীপ শিখা নয়,
জ্বালো আজ আগুন মশাল
আগুনের উত্তাপ আনবে ফাগুন
এই ভরা শীতের বেলায়।
প্রদীপ-কালিতে আজ সব কিছু কালো
আগুনেই উত্তাপ, আগুনেই আলো,
দীপের বদলে তাই আগুন-মশাল জ্বালো
ঘর যদি পুড়ে যায়, সেও তবু ভাল।
বন পুড়েছে, মন পুড়েছে
ঘরের মায়া কী!
পোড়া মনে মনেতে আজ
আগুন এনেছি।
মেকী আলোর বাতি
কেন জ্বালাও দিবা-রাতি!
সভ্যতাটাই অসভ্য যে,
এখনো বোঝ নি?
সভ্যতার এ ঝুল-কালিতে
আলো বিহীন ঝাড়-বাতিতে
কবর-শীতল এ শান্তিতে
ধুঁকবে কত কাল?
তাই তো আমি দীপ জ্বালি না
তাই তো আমি ঘর ছেড়েছি
আগুন নিয়ে বসে আছি
জ্বালাব মশাল।
মন পোড়া সব মানুষগুলো
ঘরের মায়া ছাড়,
পোড়া বনের মাঝেই আবার
বনের বসত গড়।
থাকুক পড়ে সব
চল মড়ার মাঝে
করি আবার
জীবন অনুভব!
উৎসর্গঃ
ইমিনা ।
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
অর্ক, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৩

‘খুব ভালো জঙ্গ চলছে। একের পর এক নাপাক হিন্দু সেনা হালাক (মৃত্যু) হচ্ছে। রাজাকার আলবদরদের নিয়ে পাকিস্তানের বীর সেনা যুদ্ধ জয়ের দ্বারপ্রান্তে। দুয়েক দিনের মধ্যেই হিন্দুস্থান হাঁটু গেড়ে বসে...
...বাকিটুকু পড়ুন
লোভনিয়া তুমি এক অধরা বালিকা
ঘুমগুলো কেড়ে নাও ধুম করে তুমি
অথচ আমার জন্য তুমি মরুভূমি
পর ঘরে মহারানি হয়ে থাক চাই।
পরের হৃদয় রাজ্যে থাকবে মালিকা
তেমনটা আশাকরি। তাতেই যে আমি
অনেক প্রশান্তি...
...বাকিটুকু পড়ুন
প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা
“শরাব পিনে দে”হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।
সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি...
...বাকিটুকু পড়ুনসংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।
একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার...
...বাকিটুকু পড়ুন