গাজীপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে
প্রতিপক্ষকে হত্যা মামলায় জড়ানোর অভিযোগ
টঙ্গী প্রতিনিধিঃ- গাজীপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক নিরীহ যুবককে ষড়যন্ত্রমূলকভাবে হত্যা মামলায় জড়ানোর অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার গাজীপুর সদরের কাতুরা গ্রামের আলেয়া বেগম সকালে টঙ্গী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে অভিযোগ করে জানান, তার ছেলে আইয়ুব খানের সাথে চাচাতো ভাই মনির খান ও মিলন খানের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরে তারা ইতিপূর্বে আইয়ুব খানকে কয়েক দফায় হত্যার চেষ্টা চালায়। গত বছর ২৬ অক্টোবর স্থানীয় চতর এলাকায় সংঘটিত এডভোকেট সোহেল হত্যা কান্ডের ঘটনায় সন্ত্রাসী মনিরের সহযোগী মিলন ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে মিলন ঐ হত্যাকান্ডে আইয়ুবকে জড়িয়ে উদ্দেশ্য মূলকভাবে স্বীকারোক্তি মূলক জবানবন্ধী প্রদান করে। তার এই স্বীকারোক্তি মূলক জবানবন্ধীর সূত্র ধরে পুলিশ আইয়ুবকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। দীর্ঘ আট মাস পরও পুলিশ সোহেল হত্যাকান্ডের রহস্য উদঘাটন করতে না পারলেও নিরপরাধ আইয়ুব এঘটনায় জেল খাটছে। অপরদিকে অস্ত্র আইনের ১২টি মামলাসহ মোট ২১ মামলার এজাহারভূক্ত আসামী চিহ্নিত সন্ত্রাসী মনির খান এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। একটি পরকিয়া প্রেমের জের ধরে সন্ত্রাসী মনির ও তার সহযোগী মিলন এই হত্যাকান্ড ঘটিয়েছে বলে এলাকায় জনশ্র“তি রয়েছে।
আলোচিত ব্লগ
Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার যতসব অপরাধ।।

আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বলতে গেলে সব মিডিয়াতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে। উহা দুবাইয়ে ৪ হাজার ৫০০ কোটি টাকা, সিঙ্গাপুরে... ...বাকিটুকু পড়ুন
ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান
কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন
জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।