ঃ- টঙ্গীতে গাজীপুর পরিবহন লিঃ এর চার পরিচালকের কাছে ৭ মাসের বকেয়া পাওনা বাবদ ৫৬ হাজার টাকা চাইতে গিয়ে সন্ত্রাসীদের ভয়ে পালিয়ে বেড়াচেছ টঙ্গী পৌর ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ সভাপতি মোঃ মামুন ও তার পরিবারের সদস্যরা। বর্তমানে ভাড়াটিয়া সন্ত্রাসীরা যুবলীগ নেতা কে আদালত থেকে মামলা তুলে নেয়ার জন্য হুমকী ও ভয়ভীতি দেখাচেছ বলে অভিযোগ পাওয়া গেছে।এছাড়া ভুক্তভোগী মামুন গাজীপুর বিজ্ঞ জুডিশিয়ান ম্যাজিষ্ট্রেট আদালতে পাঁঁঁচ লক্ষ টাকা ক্ষতিপুরণ বাবদ একটি মানহানী মামলা (৯৫/১০) দায়ের করেন।
জানা যায়, টঙ্গী পুব আরিচপুর এলাকার বাসিন্দা ও ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ সভাপতি মোঃ মামুন গাজীপুর পরিবহন লিঃ এর কাউন্টার ম্যানেজার ও পরে চেকার হিসেবে চাকুরী করেন দীর্ঘ ৬/৭ বছর যাবৎ। গত ৬/৭ মাসের বকেয়া পাওনা বাবদ ৫৬ হাজার টাকা চাওয়াকে কেন্দ করে অন্যায় ভাবে মামুনকে টাকা পরিশোধ না করে চাকুরীচ্যুত করে পরিবহন পরিচালকরা। এ নিয়ে পরিবহন মালিক ও ভুক্তভোগী যুবলীগ নেতা মামুনকে নিয়ে স্থানীয় সংসদ সদস্য এবং জেলা ও টঙ্গী থানা দলীয় নেতা কর্মীদের নিয়ে টঙ্গীতে একাধিক বৈঠক অনুষ্টিত হয়। এরপর ও ঘটনার কোন সুরাহা হয়নি। বর্তমানে যুবলীগ নেতা মোঃ মামুন শ্যামলী পরিবহনে চাকুরী করছেন।
এ ঘটনার জের ধরে গাজীপুর পরিবহন কর্তৃপক্ষের উল্লেখিত চার পরিচালক বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করে মামুনকে সামাজিক ও মানসিক ভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে “চোরা মামুন” বলে মিথ্যে অপপ্রচার চালান। তারা টঙ্গী এলাকায় মামুনের নামে পোষ্টার বিতরণ করেছে। যুবলীগ নেতা মোঃ মামুন গাজীপুর পরিবহন লিঃ এর চার পরিচালক সামদানী খন্দকার,জীবন কুমার বিশ্বাস,সামছুদ্দিন আহম্মেদ ও নুরুল হক ওরফে রতন এর বিরুদ্ধে গত ২৩ সেপ্টেম্বর ২০১০ সালে ৫ লক্ষ টাকার একটি মামহানী মামলা দায়ের করেন। যার মামলা ৯৫/১০। দায়েরকৃত মামলাটি বর্তমানে আদালতে চলমান রয়েছে।
বর্তমানে যুবলীগ নেতার মামলাটি তুলে নেওয়ার জন্য গাজীপুর পরিবহনের চার পরিচালক তাদের পালিত ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী দিয়ে প্রতিনিয়ত যুবলীগ নেতা মোঃ মামুনকে ভয়ভীতি ও প্রাননাশের হুমকি দিয়ে আসছে বলে মামুন অভিযোগ করেন। এঘটনায় মামুন জীবনের নিরাপদের জন্য টঙ্গী থানায় একটি জিডি করেন। যার জিডি নং-৩৭৬ও ৫৮৮। বর্তমানে মোঃ মামুন ও তার পরিবার নিরাপত্তা হীনতায় ভূগছে। তাই সে স্থানীয় প্রশাসন সহ সরকারের বিভিন্ন আইন প্রয়োগকারী বিভিন্ন সংস্থার উর্ধ্বতন কর্মকর্তাদের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।
মামলা তুলে নতিে বাদীকে হুমকী টঙ্গীতে মামলা করে সন্ত্রাসীদরে ভয়ে পালয়িে বড়োচ্ছে এক যুবলীগ নতো
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
প্রধানমন্ত্রী বিদেশে, আইনও কি সঙ্গে নিয়ে গেছেন ?

প্রধানমন্ত্রী বিদেশ সফরে গেলেই দেশ অশান্ত হয়ে ওঠে । সালাহউদ্দিন আহমেদের মতো স্বরাষ্ট্রমন্ত্রী থাকতে এমন পরিস্থিতি তৈরি হবে কেন? প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকলেই কিছু নেতাকর্মী যেন নিজেদের দেশের... ...বাকিটুকু পড়ুন
৫ আগস্টের সেই ভিডিও, কিছু অমীমাংসিত প্রশ্ন এবং ইতিহাসের নির্মম পরিণতি

৫ আগস্টের সেই ভিডিও, কিছু অমীমাংসিত প্রশ্ন এবং ইতিহাসের নির্মম পরিণতি
ক্ষমতার পালাবদল হয়, কিন্তু ইতিহাসের কাঠগড়া কখনো খালি থাকে না
২০২৪ সালের ৫ আগস্ট। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক নাটকীয়... ...বাকিটুকু পড়ুন
তখন
তখন
সাইফুল ইসলাম সাঈফ
তখন আলিফ লায়লা হতো
দেখতাম বিটিভিতে বাংলা মুভি
মিনা কাটুন, হারকিউলিস, রবিন হুড
নাটক, ইত্যাদি, বেশ আনন্দ পেতাম।
খেলাধুলা করতাম বন্ধুদের সাথে
বিবিধ রকম, সবসময় থাকতাম প্রাণবন্ত!
যে বাড়িতে ভাড়া থাকতাম তাদের
একটি সাদা-কালো টিভি... ...বাকিটুকু পড়ুন
মাওকে নিয়ে চীনের আবেগ, শেখ মুজিবকে নিয়ে আমাদের বিদ্বেষ

ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে সম্প্রতি একটি সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয়েছিল, তাঁকে নিয়ে কোন মিমটি দেখে সবচেয়ে বেশি হাসি পেয়েছিল। ফরাসি অনুষ্ঠান The Bridge এর ব্যাকস্টেজ ভিডিওতে তিনি বলেন, একটি... ...বাকিটুকু পড়ুন
ছোটগল্প - চক্ষুহীন লোকটি

মি পারসনস যখন হোটেল থেকে বের হলেন, ভিক্ষুকটি তখন রাস্তায় এসে দাঁড়িয়েছে।
সে ছিল একজন অন্ধ ভিক্ষুক। অন্ধদের চিরাচরিত সাদা ছড়ি ছিল তার হাতে। সেটা দিয়ে সামনের পথটা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।