মাইনষে কত কিছু কিছু এখন লেখে, আমারও সাধ জাগে লেখতে। এর ভিতরে আবার আছে কে ক্যামনে পপুলার হইবো। আরেকটা গুরুপ আছে হেরা হারাডাদিন থাহে ক্যামনে নিজের পোলা মাইয়াগোরে বলগে পপুলার বানাইবো। আমার তো আর বিয়াশাদি হয় নাইক্যা এহনো, কিন্তু আমারও কিছুনা কিছু পপুলার বানাইবার মন চায়। তাই এই পুষ্ট। আজকে আমি পোস্ট বানামু আমার "সূঁই" রে লইয়া। আজকে আমি হাজির করতাছি "আমাদের সূঁই"।
এইডা হইলো আমার সূঁই। দেখেন কি সুন্দর করে আছে!
দেখছেননি কারবারডা? আমাদের সূঁই এক্কেরে গোলাফ ফুলডার হৃদয় ছেদা কইরা ফেললো।
আমাদের সূঁই এবার বাম দিকে চেগাইয়া পোজ দিছে।
আমাদের সূঁইরে এত ছোডো ভাইব্বো না, দেখছো হাত কেমনে ছেদা করতাছে আরেকজনের, লগে জিন্দেগীও ছেদা করতাছে।
আজকার মতো গেলাম আমাদের সূঁইরে লইয়া। "আমাদের সূঁই" সামনে আবার আইবো, আমাদের সূঁইরে ভুইল্লা গেলে কইলাম এক্কেরে চোক্কের মইদ্যে গুঁতা দিবো "আমাদের সূঁই"।
বিদ্র: আমার প্রথম পুষ্ট

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


