
জীবন্ত শ্বাপদ সংকুল পদ-বাসে,
অর্হ-নীল যাতনাকুল যন্ত্রণার কপটাঘাতে
অশান্ত মনোহরে বদলে দেয় শুন্যতা
পিনপতন নিরবতা বড় বেশী বিমর্ষতা।
আমি কবিতা লিখতে পারি, আমি পারি;
এতো বেশী বীভৎস বাস্তবতা,
পাশা খেলার ঘূর্ণায়মান অসীম আধ্যাসে,
লুটিয়ে পরে আমার বাগান, আমার খোলা ছাদ।
আমি ভাবতে পারি, এখনও পারি,
মহাজগতের পাতাল কুন্ডে আমি বাঁচি।
বার টি শুদ্ধ সময়ের অনাকাংক্ষি ব্যাক্তি;
অথবা তার দূর নক্ষেত্রের মত হতচ্ছাড়া।
আমি ভালোবাসতে পারি ,অনেক পারি- আপনার মত;
আপনারে যে না বাসিলাম, ভালো।
আমি বদ্ধ ছিলাম, অনেক ছিলাম ,ঠিক আপনার মত;
কনিষ্ঠ অঙ্গুটির মত চেপে যাই, সেমিকোলন;
এতো অনেক পাওয়া শ্রান্ত জীবনের মত অর্বাচীন
ময়ুরাক্ষীর মত কাঁদে বাংগালী , কাঁদে বাঙ্গালীর মতন
আপনার মতন, আমার মতন, আরো আপনাদের মতন,
যা হোক জীবন তো আমার মত, আপনি যাই হোন;
আপনার মত।
কবরের স্থানের গলি। ঢাকা। মধ্যরাত ০১:০৪। ৩/১৫/৩০২৬
সর্বশেষ এডিট : ১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


