
অনেক কথা খুনসুটি মগজে ছেড়া তালি
গল্প আর স্ক্রিপ্ট হৃদয় ডালে ফুরিয়ে কালি
হয়তো বলব একদিন অল্প ভাঙ্গা সংলাপে
ভোর হবে শব্দ ছুঁয়ে দাড়ি কমা সংসারে
মুখপোড়া ইচ্ছেরা আলো মেলে,
কত কথা উড়ে গেল কালো টানেলে
রাতের নিঝুমে, একা একা হাটা পথে,
রাজকন্যা ভালো থেকে অসুস্থ নগরে।
মিলব একদিন রং লাগা দুপুরে
তোমার পেন্সিলে একে বেকে ইরেজারে
হালকা ধুসর দাগ সাদা লাল ক্যানভাসে
খেয়ালি লুকোচুরি মধ্য আঙ্গুলে
কথা গুলো লাগাম ধরে তোমায় দিলাম পেন্সিল
এবার এঁকো যেমন ভাবো সেটে রাখো আলপিন
আমার ছবি লেপটে থাকুক আধা ভাঙ্গা গল্পে
চিলে কোঠায় কথা থাকুক বিশাল ক্লান্ত শূন্যে....
অতপর হয়তো রাজকন্যা..............
কবরের স্থানের গলি,১৪ শ্রাবণ ১৪২৫ বাংলা,
মধ্যরাত....
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০১৮ সকাল ১১:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


