somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভূমিকম্প কলকাতায়

১১ ই আগস্ট, ২০০৯ ভোর ৪:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কলকাতা, ১০ই আগস্ট — সোমবার গভীর রাতে কলকাতা হঠাৎ কেঁপে উঠলো। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাকে মাত্র ২০ সেকেন্ডের জন্য একনাগাড়ে কাঁপতে থাকলো। তবে কলকাতা ও পার্শ্বস্থ এলাকায় ঐ ভূমিকম্পন মৃদু অনুভূত হয়।
দিল্লির ইন্ডিয়া মেটিরিওলিজকাল ডিপার্টমেন্ট ( আই এম ডি ) জানাচ্ছে, শুধু কলকাতাই নয়, মুম্বাই, চেন্নাইসহ দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে গভীর রাতে দেখা গেছে ভূমিকম্প। জানা গেছে আন্দাবান দ্বীপপুঞ্জ সংলগ্ন বঙ্গোপসাগরের ৩ কিলোমিটার সমুদ্রতলে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। রাত ১.২৫.৩৫ সেকেন্ডে এই ভূমিকম্প শুরু হয়। রিখটার স্কেলে এই মাত্রা ৭.৮। মানে এটি যদি ভারতের কোন শহরে দশ সেকেন্ডের বেশি সময় ঘটতো তাহলে ক্ষয়ক্ষতির পরিমান হতো আকাশ ছোঁয়া। রাতে বেশিরভাগ লোক ঘুমিয়ে পড়েছেন বলেই রাতের মৃদু ভূকম্প নিয়ে তেমন করে কোন উত্তেজনা ছড়ায় নি কলকাতা বা পার্শ্ববর্তী এলাকায়। কিন্তু শহর বা শহরতলীর বহুতলে যারা থাকেন তারা হঠাৎ শোওয়ার ঘাট শব্দ কড়ে কেঁপে ওঠায় ভয় পেয়ে দ্রুত সিড়ি দিয়ে নেমে আসে।
কলকাতায় যেখানে গভীর রাতে বাজার বসে সেখানকার মানুষ হঠাৎ এই ভূমিকম্পের জেরে ভয় পেয়ে যান। কলকাতা পুলিসের সদর দপ্তর লালাবাজারের আসতে থাকে উদ্বেগ জানিয়ে প্রচুর ফোন। কিন্তু রাতে আলিপুর আবহাওয়া অফিসের তরফে কোন রকম সরকারী ঘোষণা না মেলায় দারুন সমস্যায় পড়তে হয় পুলিসকে। তবে ভূমিকম্পের কথা শুনেই কলকাতার ৪৮টি থানাকে কলকাতা পুলিসের সদর দপ্তর লালবাজারের তরফে সর্তক করে দেওয়া হয়েছে। শহর ও শহরতলীতে রাতে নিরাপত্তার দায়িত্বে থাকা রেডিও ফ্লাইয়িং স্কোয়ার্ডদের সর্তক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য দমকল বাহিনী রাতেই কলকাতার বড় রাস্তায় তাদের গাড়ি ও উদ্ধার কর্মী দিয়ে কয়েক ঘন্টা নজরদারি চালায়। তবে রাত ১-৩০ মিনিট নাগাদ যে ভূমিকম্পের অনুভূতি হয় তা দ্বিতীয়বার আর হয় নি। এই ভূ-কম্পনের স্থিতিকাল ছিল মাত্র ২০ সেকেন্ডের মতো। তবে কী মাত্রায় এদিন রাতে কলকাতার মাটি কেঁপে উঠলো তারজন্য আলিপুর আবহাওয়া দপ্তরের ওপর আগামীকাল পর্যন্ত ভরসা করে থাকা ছাড়া উপায় নেই। এদিকে সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে, কলকাতাসহ পূর্বভারত, বাংলাদেশের কিছু অংশে বেশ ভালোই ভূকম্পন অনুভূত হয়েছে।

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

লাল ব্রীজ ছোঁয়ার স্বপ্ন

লিখেছেন চারাগাছ, ২৬ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:২০



আমার নানাবাড়ি যেতে হলে পদ্মা নদী পার হতে হতো। ঘাটে ফেরীর জন্য অপেক্ষা করাটাও ছিল এক ধরনের আনন্দ। ফেরী কিংবা ফেরীঘাট—দুটোই ছিল আমার কাছে দারুণ মজার জায়গা।

ঘাটের... ...বাকিটুকু পড়ুন

মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানঃ ঔদ্ধত্যের আড়ালে মনস্তত্ত্ব...

লিখেছেন জুল ভার্ন, ২৬ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:০১

মেজর জেনারেল বরখাস্ত জিয়াউল আহসানঃ ঔদ্ধত্যের আড়ালে মনস্তত্ত্ব...

একজন মানুষ যখন দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতা, কর্তৃত্ব ও প্রভাবের বলয়ে বসবাস করে, তখন অনেক সময় তার মধ্যে এমন এক মনস্তত্ত্ব তৈরি হয়- নিজেকে... ...বাকিটুকু পড়ুন

সে রাজি না

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪

সে রাজি না
সাইফুল ইসলাম সাঈফ

সে রাজি না, সে রাজি না
সে বলে দিয়েছে সে হবে না
দিনগুলো চলে যায় অযথা
একাকীত্বে সুখ মিলে না!
কেন সময় থাকতে ছুটলাম না
কেন থাকলাম বিরত?
চেহারায় পড়ে গেছে বিষণ্ণতার... ...বাকিটুকু পড়ুন

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!

লিখেছেন রাবব১৯৭১, ২৭ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:৪২

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন

তবুও পাশাপাশি

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৭

দুজনের অবস্থান বেশ দূরে ।
দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

×