somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডিপজল ইন অ্যাকশন B-)B-)

২২ শে নভেম্বর, ২০১০ বিকাল ৪:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

উপরের ছবিটির ব্যাক্তিটিকে নিশ্চই চিনে ফেলেছেন? হ্যা ঠিক ইনি আমাদের বাংলা ছিঃনেমার একসময়ের কুক্ষ্যাত ভিলেন, এখনকার জনপ্রিয় নায়ক আমাদের সবার প্রিয় কালো মানিক ডিপজল। এক সময় ডিপজল ছিলেন ঢাকাই চলচ্চিত্রের খলনায়ক। সন্ত্রাস, মারামারি, দখলদারি, এমনকি একাধিক ছবিতে খুনির ভূমিকায় বাংলা ছবির দর্শকদের কাছে তিনি ছিলেন মূর্তিমান আতঙ্ক।
আসেন তার নতুন একটি ডায়ালগ শুনি; ডিপজল: 'আমার গাড়ি রাস্তায় চললে কোনো সিগন্যাল লাগে না, তুই গাড়ি থামাইলি কেন?'
কি ভাবছেন? কোন ছিঃনেমার ডায়ালগ? ভাবনার কোন কারন নেই আমি বলে দিচ্ছি এটা কোন ছিঃনেমার ডায়ালগ নয়। গত মঙ্গলবার সকাল সোয়া ১০টায় গাবতলী গরুর হাটের প্রবেশমুখে তিন রাস্তার মোড়ে এ ডায়ালগ তিনি মিরপুর জোনের ট্রাফিক পুলিশ কনস্টেবল আফতাবউদ্দিনকে দিয়েছেন।
পুরো কাহিনী শুনুন: গত মঙ্গলবার সকাল সোয়া ১০টায় গাবতলী গরুর হাটের প্রবেশমুখে তিন রাস্তার মোড়ে কনস্টেবলে আফতাবউদ্দিন সিগন্যাল অমান্য করায় তিনি গাড়িটি থামানোর ইশারা দেন, 'এই ... (একটি অশালীন গালি) পোলা। তুই আমারে চিনস না। আমার গাড়িরে সিগন্যাল দিছস। এত সাহস পাইলি কই। আমার গাড়ি থামাস।' সিগন্যাল পয়েন্টে গাড়ি থামানোয় বাংলা চলচ্চিত্রের খলনায়ক মনোয়ার হোসেন ডিপজল এক ট্রাফিক কনস্টেবলকে এভাবেই গালমন্দ করেন। তবে এটি কোনো চলচ্চিত্রের দৃশ্য নয়। বাস্তবেই গত মঙ্গলবার সকালে গাবতলী-বেড়িবাঁধ সিগন্যালে ঘটে এ ঘটনা। এখানেই শেষ নয়, ওই কনস্টেবলকে নিজের পিস্তল দিয়ে ভয় দেখিয়ে ফিল্মি স্টাইলে মারধরও করেন ডিপজল। বিষয়টি দেখে অন্য পুলিশ সদস্যরা এগিয়ে গেলে ডিপজল তার দেহরক্ষীদের উদ্দেশে 'গুলি কর গুলি কর' বলে চিৎকার করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে আহত পুলিশ সদস্যকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে রাজধানীর দারুস সালাম থানায় একটি মামলা হয়েছে। ডিপজলকে গ্রেফতারে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে পুলিশ।

সত্যতা ১

সত্যতা ২
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রধানমন্ত্রী বিদেশে, আইনও কি সঙ্গে নিয়ে গেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে অক্টোবর, ২০২৬ রাত ২:০৬


প্রধানমন্ত্রী বিদেশ সফরে গেলেই দেশ অশান্ত হয়ে ওঠে । সালাহউদ্দিন আহমেদের মতো স্বরাষ্ট্রমন্ত্রী থাকতে এমন পরিস্থিতি তৈরি হবে কেন? প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকলেই কিছু নেতাকর্মী যেন নিজেদের দেশের... ...বাকিটুকু পড়ুন

৫ আগস্টের সেই ভিডিও, কিছু অমীমাংসিত প্রশ্ন এবং ইতিহাসের নির্মম পরিণতি

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩০ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৪৪


৫ আগস্টের সেই ভিডিও, কিছু অমীমাংসিত প্রশ্ন এবং ইতিহাসের নির্মম পরিণতি

ক্ষমতার পালাবদল হয়, কিন্তু ইতিহাসের কাঠগড়া কখনো খালি থাকে না
২০২৪ সালের ৫ আগস্ট। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক নাটকীয়... ...বাকিটুকু পড়ুন

তখন

লিখেছেন সাইফুলসাইফসাই, ৩০ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:৫৬

তখন
সাইফুল ইসলাম সাঈফ

তখন আলিফ লায়লা হতো
দেখতাম বিটিভিতে বাংলা মুভি
মিনা কাটুন, হারকিউলিস, রবিন হুড
নাটক, ইত্যাদি, বেশ আনন্দ পেতাম।
খেলাধুলা করতাম বন্ধুদের সাথে
বিবিধ রকম, সবসময় থাকতাম প্রাণবন্ত!
যে বাড়িতে ভাড়া থাকতাম তাদের
একটি সাদা-কালো টিভি... ...বাকিটুকু পড়ুন

মাওকে নিয়ে চীনের আবেগ, শেখ মুজিবকে নিয়ে আমাদের বিদ্বেষ

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২২


ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে সম্প্রতি একটি সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয়েছিল, তাঁকে নিয়ে কোন মিমটি দেখে সবচেয়ে বেশি হাসি পেয়েছিল। ফরাসি অনুষ্ঠান The Bridge এর ব্যাকস্টেজ ভিডিওতে তিনি বলেন, একটি... ...বাকিটুকু পড়ুন

ছোটগল্প - চক্ষুহীন লোকটি

লিখেছেন ফাহমিদা বারী, ৩০ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:৩৩




মি পারসনস যখন হোটেল থেকে বের হলেন, ভিক্ষুকটি তখন রাস্তায় এসে দাঁড়িয়েছে।

সে ছিল একজন অন্ধ ভিক্ষুক। অন্ধদের চিরাচরিত সাদা ছড়ি ছিল তার হাতে। সেটা দিয়ে সামনের পথটা... ...বাকিটুকু পড়ুন

×