somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিদ্যালয়ে যায় না ভাসমান বেঁদে পল্লির শিশুরা

১৫ ই জুলাই, ২০১৩ সকাল ৯:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


প্রান্ত, ইরান্ত, কুকুলা, যুবরাজ, আরবি ও পটা এরা সবাই বেঁদেপল্লির শিশু। সকাল থেকে সন্ধ্যা অবধি পল্লিকে ঘিরে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরিই এদের প্রধান কাজ। অধিকাংশ সময় পিতা-মাতা ঠিকমত এদের খোঁজ রাখেন না।
শুরু থেকেই অবহেলা আর অনাদরে বেড়ে ওঠা বেঁদেপল্লীর এসব শিশুরা অভিভাবকরা জানেন না সরকার শিক্ষার সুযোগ নিশ্চিত করতে বিপুল অর্থ ব্যয় করে গড়ে তুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান। আর এসব শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ দেয়া হয়েছে অসংখ্য শিক্ষক।
মাস শেষে বেতন তুলতে শিক্ষকগণ ভুল না করলেও এসব পল্লির শিশুদের স্কুলগামী করতে তাদের রয়েছে অনীহাসহ দায়িত্বহীনতা। বেঁদেপল্লির শিশুদের এ চিত্রটি চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলা শহরের ব্রিজের নিচে আশ্রয় নেয়া একদল বেঁদে পরিবারের।
ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার কাশিপুর গ্রামের স্থায়ী বাসিন্দা হলেও এরা দু-তিন সপ্তার জন্য এ এলাকার অস্থায়ী বাসিন্দা। পলিথিনে ছাওয়ায় ছোট ছোট ঘর এদের রাত যাপনের ঠিকানা।
এ পল্লির নারী-পুরুষেরা জীবিকার তাগিদে সকালে বের হয় বানর খেলা ও তাবিজ-কবচ বিক্রি এবং ঝাঁড়ফুঁকের মাধ্যমে চিকিৎসা করার কাজে। কাজের সময় তারা রেখে যায় এ সকল শিশুকে।
নতুন দিনের অতিথি আগামী দিনের সমাজ নেতা এসব শিশু সারাদিন দৌঁড়ঝাপ আর ধুলোমাটি মাখামাখি করে ব্যস্ত সময় পার করে। অবুঝ শিশুরা জানে না ভবিষ্যতে তারা কোথায় গিয়ে দাঁড়াবে। এ পল্লির বয়োবৃদ্ধ আব্দুস সাত্তারের সাথে শনিবার সকালে আলাপকালে তিনি বলেন, ‘বাবাগো মোগর পুলাদের লিকাপড়া শিকিয়ে কী করুম? লিকাপড়া শিকিয়ে চাকরিবাকরি পেতি হুলে অনেক ট্যাকা লাগে। মোরা অতো ট্যাকা কনে পামু?’
জহুরুল বলেন, ‘বাপ-দাদার আদত পেশা আঁকড়ে ধরে জীবনযুদ্ধে আমরা এখনও বেঁচে আছি। আমাদের পোলারাও এমনিভাবে বেঁচে থাকবে।
এদেরকে এখন থেকেই সেইভাবে তৈরি করা হচ্ছে। শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত এসব শিশু বড় হয়ে হয়তো একদিন পৈতৃক পেশাকেই বেছে নেবে নতুবা ভালো পরিবেশের অভাবে সমাজের বোঝা হয়ে ছড়িয়ে পড়বে সমাজের নানা অপরাধমূলক কর্মকান্ডে।
আধুনিক জনগোষ্ঠী এসব বেদে নর-নারীর কুসংস্কার বিশ্বাস না করলেও কিছু মানুষ ঝাঁড়ফুঁকের সনাতন পদ্ধতিকে টিকিয়ে রাখার ফলে এরা এখনও ছুটে যায় তাদের কাছে। আর এ ধারায় বিশ্বাসী বেঁদে অভিভাবকরা সন্তানদের তাদের মতো করে গড়ে তুলতে এখনও বদ্ধপরিকর। দিন বদলের হাওয়ায় অনেক জনগোষ্ঠীর উন্নতি চোখে পড়লেও বেঁদেপল্লিীর এ অবস্থা কবে দূর হবে তা অনেকের কাছেই অজানা।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=পাতার ছাতা মাথায় দিয়ে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৫ শে এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:২৯


মনে আছে ছেলেবেলায়
ঝুমঝুমিয়ে বৃষ্টি এলে,
পাতার ছাতা মাথায় দিয়ে
হাঁটতাম পথে এলেবেলে।

অতীত দিনের বৃষ্টির কথা
কার কার দেখি আছে মনে?
শুকনো উঠোন ভিজতো যখন
খেলতে কে বলো - আনমনে?

ঝুপুর ঝাপুর ডুব দিতে কী
পুকুর জলে... ...বাকিটুকু পড়ুন

তালেবান ঢাকায়, রাষ্ট্র ঘুমায়

লিখেছেন মেহেদি হাসান শান্ত, ২৫ শে এপ্রিল, ২০২৬ রাত ৮:৩২

জুলাই অভ্যুত্থানের পরে বাংলাদেশে অনেক কিছু নতুন হইছে। নতুন সরকার, নতুন মুখ, নতুন বুলি। কিন্তু একটা জিনিস খুব চুপচাপ, খুব সাবধানে নতুন হইতেছে, যেইটা নিয়া কেউ গলা ফাটাইতেছে না। তালেবানের... ...বাকিটুকু পড়ুন

মেড ইন বাংলাদেশ ।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে এপ্রিল, ২০২৬ রাত ২:২২


দেশপ্রেমের সংজ্ঞাটা আমাদের দেশে ঋতুভেদে বদলায়। তবে ২০২৪-এর জুলাই পরবর্তী সময়ে আমরা এক নতুন ধরনের সিজনাল দেশপ্রেম দেখলাম। একে বলা যেতে পারে "রিটার্ন টিকিট দেশপ্রেম"। যারা দেশে বিদেশে আরাম-আয়েশে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের কৃষি আধুনিকায়ন রোডম্যাপ: একটি পূর্ণাঙ্গ নীতিপত্র রূপরেখা : পর্ব -১ ও ২

লিখেছেন ডঃ এম এ আলী, ২৬ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:১১


প্রস্তাবিত রূপরেখা: কৃষিকে জীবিকানির্ভর খাত থেকে প্রযুক্তিনির্ভর, জলবায়ু-সহনশীল
ও বৈশ্বিক বাজারমুখী বাণিজ্যিক শিল্পে রূপান্তরের জাতীয় কৌশল প্রস্তাবনা ।

বাংলার মাঠে প্রথম আলোয়
যে ছবি আসে ভেসে
কাঁধে লাঙল, ঘামে ভেজা মুখ
কৃষক দাঁড়ায় হেসে।

সবুজ... ...বাকিটুকু পড়ুন

আপনি ধার্মিক না মানুষ?

লিখেছেন রাজীব নুর, ২৬ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৩:০৮

ধার্মিক হওয়া কোনো কাজের কথা নয়।
ধার্মিক হওয়া সহজ। বিজ্ঞানী হওয়া সহজ কথা নয়। পিএইচডি করা সহজ কথা নয়। সেই তুলনায় কোরআন মূখস্ত করা সহজ। জন্মগত ভাবে আমি বাপ মায়ের... ...বাকিটুকু পড়ুন

×