দক্ষিণাঞ্চল থেকে বিলুপ্তির পথে শাপলা শালুক
০৪ ঠা আগস্ট, ২০১৩ বিকাল ৩:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাংলাদেশের জাতীয় ফুল শাপলা দক্ষিনাঞ্চল থেকে আজ বিলুপ্তির পথে। বিশেষ করে দক্ষিনাঞ্চলে এরে ফলন হত চোখে পড়ার মত। কিন্তু এখন দক্ষিণাঞ্চলে গ্রামের পর গ্রাম ঘুরলেও শাপলা পাওয়া দুস্কর।
খাল ও জলাশয় কমে যাওয়া, জমিতে অধিক মাত্রায় কীটনাশক প্রয়োগ এবং জলবায়ু পরিবর্তনের কারনে শাপলা এখন হারিয়ে যাচ্ছে। বর্ষা থেকে শরতের শেষ পর্যন্ত খাল-বিল, পুকুর, জলাশয় ও নিচু জমিতে প্রাকৃতিকভাবে জন্মাতো হাজার হাজার শাপলা ফুল, দেখে মন জুড়াতো। রং বেরঙের শাপলার বাহারি রূপ দেখে মুগ্ধহতো পথিক। ছোট ছোট ছেলে-মেয়েরা পানিতে নেমে শাপলা তুলে সবজি হিসেবে বাজারে বিক্রী করত। গ্রাম বাংলার অনেক পরিবারে খাদ্য তালিকায় থাকতই শাপলা। ভিন্ন স্বাদের খাবার হিসেবে শহরের মানুষের কাছেও এটি জনপ্রিয় ছিল। শাপলা সাধারনত লাল ও সাদা রংয়ের বেশী দেখা যেত। এ ছাড়াও বেশ কয়েক ধরনের শাপলা এখানকার জলাভূমিতে দেখা যেত। এর মধ্যে লাল ও সাদা ফুল বিশিষ্ট শাপলা সবজি হিসেবে রসিকদের খাদ্য তালিকায় থাকত। এ গুলোর পুষ্টিগুন খুব বেশী বলে জানা যায়। লাল রংয়ের শাপলা ওষধি কাজে ব্যবহার করা হত। এছাড়াও শাপলা ফল দিয়ে সুস্বাদু খৈ তৈরী করে খাওয়া যায় বলে জানিয়েছেন এখানকার লোকজন। এগুলো গ্রামাঞ্চলে ‘ঢ্যাপের খৈ’ বলে পরিচিত ছিল। শাপলার মাটির নিচের অংশকে শালুক বলা হয়। এ শালুক একধরনের খাদ্য হিসেবে পরিচিত ছিল। ছেলে-মেয়েরা শালুক খায় মজা করে। এ ধরনের উপকারী বস্তুটি আজ সম্পূর্ণভাবে বিলিনের পথে। একসময়ে যেখানে শাপলা শালুক দেখা যেত সেখানে আজ কচুরিপানা দেখা যায়।#####
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাংলা সাহিত্য-সংস্কৃতির ইতিহাসে কাজী নজরুল ইসলাম এমন এক বিরল ব্যক্তিত্ব, যিনি একই সঙ্গে কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগীতজ্ঞ, দার্শনিক ও সমাজসংস্কারক। তাঁকে শুধু “বিদ্রোহী কবি” বললে তাঁর পরিচয় সম্পূর্ণ হয় না;... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩
আমরা ইতিহাসের ছিন্নপত্র...
২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।...
...বাকিটুকু পড়ুন