দুই বন্ধু এক মরুভূমিতে একসাথে সফর করছিল। ভ্রমণকালে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে একবন্ধু অপর বন্ধুর গালে কষে একটা চড় বসিয়ে দিল। যে বন্ধু থাপ্পড় খেল, ব্যাথার দরূণ কোন কথা না বলে বালির কণার উপর লিখলঃ "আজ আমার অতি উত্তম বন্ধু আমাকে চপেটাঘাত করল"।
তারা আবার পথ চলা শুরু করল এবং এক ঝর্ণার ধারে পৌঁছুল। দুজনই গোসল করবে বলে মনস্থ করল। হঠাৎ চপেটাঘাত খাওয়া বন্ধু ডুবে যাচ্ছিল। তার বন্ধু তাকে ডুবতে দেখে টেনে তুলে তার প্রাণ রক্ষা করল।
প্রাণে বেঁচে যাওয়াতে বন্ধুটি এবার পাথরের উপর লিখলঃ "আজ আমার অতি উত্তম বন্ধু আমার প্রাণ রক্ষা করল"।
যে বন্ধুটি তাকে একবার চড় মেরেছিল এবং এবার প্রাণে বাঁচাল বিস্ময়ের সাথে তাকে জিজ্ঞেস করলঃ "আমি যখন তোমাকে থাপ্পড় মারলাম তুমি বালিকণার উপর লিখেছিলে এখন তোমায় প্রাণে বাঁচালাম তা তুমি পাথরের উপর লিখলে কেন" ?
উত্তরে বন্ধুটি বললঃ "যখন কোন বন্ধু তোমাকে বিরক্ত করে বা কষ্ট দেয় অবশ্যই তা বালিকণার উপর লিখবে যাতে বখশিশ ও ক্ষমার বাতাসে তা মিটে যায়। কিন্তু যখনই কোন বন্ধু, তোমার কোন উপকার করবে অবশ্যই সেটাকে পাথরের উপর খোদাই করে লিখে রাখবে যাতে কোন বাতাসই সেটাকে মুছে ফেলতে না পারে"।
আলোচিত ব্লগ
বৃষ্টি দিনের গল্প!

টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন
ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।
পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন
‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন
মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে
একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন
মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।