
পর্ব ১: সেক্টর কমান্ডারস ফোরামের আলোচনা
আমিরুল ইসলাম:, "আমরা বঙ্গবন্ধু হত্যার বিচার করেছি, কিন্তু তা খন্ডিত। কেননা ষড়যন্ত্র কোথায় হলো, ফারুক-রশিদ কোথা থেকে এলো, কারা কারা জড়িত এর কিছুই আমরা উদঘাটন করতে পারিনি।"
মুজিব হত্যার সময়ে, শফিউল্লাহ ছিলেন সেনাপ্রধান
শফিউল্লাহ: "সরকারের গত সাত মাসের কর্মকান্ডে আমাদের মধ্যে আশংকা সৃষ্টি হয়েছে যে আদৌ যুদ্ধাপরাধীদের বিচার হবে কি না? সরকার বলছে কাজ হচ্ছে, কিন্তু কোথায় কাজ হচ্ছে? গত তিন-চার বছর যারা সেক্টর কমান্ডারস ফোরামের সঙ্গে ছিল, যারা মহাজোটকে ভোট দিয়ে বিজয়ী করেছে, আমরা তাদেরকে আশ্বস্থ করতে পারছি না যে যুদ্ধাপরাধীদের বিচার হবেই।"
আমিরুল ইসলাম: "আমি বলবো, যুদ্ধাপরাধীদের বিচারের প্রস্তুতি কিছুই হয়নি। এ বিচারের জন্য সংকল্পবদ্ধ যে ইচ্ছা সেটাই এখনো তৈরি হয়নি। কোনও ফ্যাক্টসই সংগ্রহ হয়নি। বিচার হবে কিভাবে?...আমাদের সরকার এখনো ঘুমিয়ে আছে। এমনকি তাদের কাছে ১'শ ৭৩ জন পাকিস্তানী সৈন্যর নাম পর্যন্ত নেই।"
আমাদের সরকার এখনো ঘুমিয়ে আছে
দীপু মনি : "এই বিচার প্রক্রিয়ায় সরাসরি সম্পৃক্ত ও সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই মন্ত্রী স্বরাষ্ট্র ও আইন মন্ত্রী এখানে উপস্থিত নেই। যাই হোক আমরা এই বিচারের অঙ্গীকার করেছি। যুদ্ধাপরাধের বিচার হতেই হবে।
রাশেদ খান মেনন: জামায়াত কোটি কোটি টাকা সংগ্রহ করেছে যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া বন্ধ করার জন্য।
এই টাকাগুলো কাদের পকেটে যাচ্ছে...
সেক্টর কমান্ডারস ফোরামের চেয়ারম্যান ও পরিকল্পনা মন্ত্রী এ কে খন্দকার: ২৯ ডিসেম্বরের নির্বাচনের আগে মহাজোটের নির্বাচনী অঙ্গীকার ছিল যুদ্ধাপরাধীদের বিচার করার। আজ এটা বলতে দ্বিধা নেই যে, সেক্টর কমান্ডারস ফোরামের গত তিন বছরের কর্মতৎপরতা মহাজোটকে নির্বাচিত হতে সাহায্য করেছে।
যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়টি আওয়ামীকরণ বা রাজনৈতিকরন করার পরেও উনার মনে দ্বিধা নেই, কারন উনি এখন সরকারের পরিকল্পনা মন্ত্রী।
পর্ব ২: সেক্টর কমান্ডারস ফোরামের পরবর্তী পরিকল্পনা
সেক্টর কমান্ডারস ফোরামের চেয়ারম্যান এ কে খন্দকার:আমাদের আহ্বানেই নতুন প্রায় ৩৩ শতাংশ ভোটার এই জোটকে ভোট দিয়েছে। যুদ্ধাপরাধীদের বিচারের জন্য আমাদের যে আন্দোলন, তা আমরা আবারো চালিয়ে যাবো। "
আবারো
জনগন করতালি দাও। যুদ্ধাপরাধীদের বিচারের জন্য আমরা আবারো আন্দোলন চালিয়ে যাবো, আবারো আগামীতে নতুন ভোটারদেকে আহ্বান জানানো হবে, তারা আবারো আওয়ামী বাক্সে সিল দিবে, সেক্টর কমান্ডারস ফোরামের চেয়ারম্যান আবারো মন্ত্রী হবে, জামাত বিচার না হওয়ার জন্য আবারো কোটি কোটি টাকা ব্যয় করবে ...বলুন তো জামাতের ব্যয়কৃত কোটি কোটি টাকা আবারো কাদের পকেটে যাবে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

