somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মেহেদী হাসান (বাবু)
I’m an enthusiastic and creative graphic artist. Strictly follow Professionalism in my designing career. Graphic design and Photography is not only professional but also it’s my passion. I provide high-quality graphic design and photography :

ডিএসই ও সিএসইতে অবশেষে চাঙ্গাভাব

০১ লা মার্চ, ২০১১ রাত ৮:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মেহেদী হাসান
টানা দরপতনের পর অবশেষে গতকাল প্রত্যাশিত ঊর্ধ্বমুখি পুঁজিবাজারের দেখা পেল বিনিয়োগকারীরা। পাঁচ কার্যদিবস পর এদিন দেশের দুই পুঁজিবাজারেই অধিকাংশ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দর বেড়েছে। এদিকে বাজার পরিস্থিতি কিছুটা ভালো হওয়ার কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্মারকলিপি দেয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে সাধারণ বিনিয়োগকারীরা।
গতকাল দিনের শুরুতেই কয়েকদিনের বিপরীত চিত্র দেখা যায় দেশের দুই পুঁজিবাজারে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরুর প্রথম ১৫ মিনিটেই সাধারণ সূচক সাধারণ সূচক ৫৫০২ দশমিক ২৮ এ পৌঁছায়, যা দিনের শুরুর চেয়ে ২৯৯ পয়েন্ট বেশি। সারাদিনে একবার সামান্য পতনের পর সূচক ঊর্ধ্বমুখীই ছিলো। দিন শেষে ডিএসইতে সূচক দাঁড়ায় ৫৬০১ দশমিক ৫৯, যা ৩৯৮ পয়েন্ট বা ৭ দশমিক ৬ শতাংশ বেশি।
ডিএসই বাজার বিশ্লেষণে দেখাযায়, গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ২৫৩টি কোম্পানির লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৪৬ টির, কমেছে ৬ টির ও অপরিবর্তিত ছিল একটি কোম্পানির শেয়ারের দাম। এদিন ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো লঙ্কা-বাংলা ফিন্যান্স, বেক্সিমকো, বেক্সটেক্স, বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস, আইএলএফএসএল, তিতাস গ্যাস, সাউথইস্ট ব্যাংক, গ্রামীণ ফোন ও এনবিএল। বাজার চাঙা থাকায় গতকাল শতাধিক কোম্পানির দাম সার্কিট বেকারে পৌঁছায়। এতে ওই সব কোম্পানির লেনদেন স্বাভাবিকভাবে বন্ধ হয়ে যায়। ডিএসসিতে দাম বাড়ার শীর্ষ দশ কোম্পানি হলো- পূবালী ব্যাংক, ফাইন ফুডস, প্রিমিয়ার ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবিএল), বেক্সটেক্স, স্কয়ার টেক্সটাইল, নাভানা সিএনজি, মেট্রো স্পিনিং, ওশেন কন্টেইনার্স লিমিটেড ও গোল্ডেন সন। আর দাম কমার দিক থেকে শীর্ষ দশ কোম্পানি হলো- জুট স্পিনার্স, চিটাগং ভেজিটেবল, রহিম টেক্সটাইল, স্টাইল ক্রাফট, ঢাকা ইন্স্যুরেন্স, বিএসসি, ফার্স্ট আইসিবি মিউচ্যুয়াল ফান্ড, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ও মুন্নু জুট স্ট্যাফলার্স।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল সাধারণ সূচক ১০৪২.৬২ পয়েন্ট থেকে বেড়ে ১৫৭২৬.১৪ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময় ১৯১টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়। এর মধ্যে দাম বেড়েছে ১৭৮টির ও কমেছে ১৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে গতকাল মোট লেনদেন হয় ৬৩ কোটি টাকার, যা গতকালের চেয়ে তিন কোটি টাকার কম।
সূচক বাড়ার সঙ্গে লেনদেন কমে যাওয়ার এ প্রবণতাকে অস্বাভাবিক বলে মনে করছেন সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এইমস অব বাংলাদেশের প্রধান ব্যবস্থাপক ইওয়ার সাঈদ। তিনি সাংবাদিকদের বলেন, "এটা মোটেই স্বাভাবিক বলা যায় না। বাছ-বিচার ছাড়াই সব শেয়ারের দাম বেড়েছে। দর বৃদ্ধির এই ধারা কতদিন থাকে, সেটাই দেখার বিষয়।" রোববার দরপতন দিয়ে সপ্তাহ শুরুর পরদিনও ডিএসইতে সাধারণ সূচক ২৬০ দশমিক ২৬ পয়েন্ট কমে। এতে বিােভ করে বিনিয়োগকারীরা। গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্মারকলিপি দেয়ার সিদ্ধান্ত ছিল যা পুঁজিবাজার চাঙ্গাভাবের কারণে বাতিল করা হয়।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্তর্দহনের ওপারে প্রশান্তি

লিখেছেন মুহাম্মদ তমাল, ৩১ শে জুলাই, ২০২৬ রাত ২:৫৩



প্রিয় আকাশ,
মাঝে মাঝে তোমার দিকে তাকিয়ে মনে হয়, তুমিই সৃষ্টিকর্তার সবচেয়ে নিঃশব্দ প্রাঙ্গণ। তাই আমার সমস্ত অভিযোগ, অনুযোগ, ক্ষোভ, দীর্ঘশ্বাস আর অব্যক্ত আর্তনাদ তোমার দিকেই ছুড়ে দিই। তুমি নির্লিপ্ত,... ...বাকিটুকু পড়ুন

দক্ষিণ কোরিয়ার 'নতুন গ্রাম আন্দোলন'

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ৭:২৭



বাংলাদেশের উন্নতি হতে হলে, গ্রামগুলোর উন্নয়ন ছাড়া উপায় নাই। গত ৫৬ বছরে আমাদের দেশের গ্রামবাসীদের উন্নয়ন খুবই কম হয়েছে। সেখানকার মানুষ অবহেলার সম্মুখীন হয়ে নিম্ন সেলারির জব... ...বাকিটুকু পড়ুন

বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?

লিখেছেন জুল ভার্ন, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১০:৩২

বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?

বাকস্বাধীনতা একটি গণতান্ত্রিক সমাজের মৌলিক অধিকার। কিন্তু বাকস্বাধীনতা মানে যা খুশি তাই বলা নয়; অন্যের সম্মান, নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতাকে উপেক্ষা করারও নাম নয়।

কোনো ব্যক্তি, পরিবার, গোষ্ঠী বা... ...বাকিটুকু পড়ুন

আবার সমস্যা, ব্লগ আমাকে কেন ভোগাচ্ছে?

লিখেছেন মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩

আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি ইরানের নতুন শত্রু হতে চলেছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ৩১ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৬


মরুভূমির গরম বাতাস আর লোহিত সাগরের নোনা জলীয় বাষ্প যেখানে এসে মেশে, বাব এল মানদেব প্রণালীর সেই জায়গাটায় রাতের অন্ধকার নামলেই একটা অদ্ভুত নীরবতা ছেয়ে যায়। কিন্তু সেই নীরবতা... ...বাকিটুকু পড়ুন

×