রূপা, আজও আমাদের সময় থমকে থেমে আছে।
অতঃপর তোমার ভুল ভাঙাবার জন্য এইমাত্র আবার আমি
কত ভুল করলাম।
পুরুষ বুকে পুষে রাখলাম ব্যাকুলতা, ওষ্ঠে আনলাম অতৃপ্তি
তবে, তবু তুমি কেন আমার এই সফল আলিঙ্গন ছেড়ে
দূরের ঐ রুক্ষ বালিয়াড়িকেই বেছে নাও ?
জানো না ?
ওদিকে আর কোনো পথ নেই।
ও অঞ্চল দারুণ জনশূন্য, ভীষণ অচেনা।
ভয় করে না তোমার ?
ওখানে থাকলে তোমার বড় কষ্ট হবে।
ফিরে এসো, আমার কাছে রূপা।
আর একান্ত ভ্রমণ যদি করতেই হয়
তাহলে কর : আমার এ নরম-শ্যামল-হৃদয়ে।
মিসেস সামন্ত হয়ে
তুমি আর একটিবার লক্ষ্মীমেয়ে হয়ে যাও।
‘ঠিক যেমনটি আমার রূপা’।
সুব্রত সামন্ত
১৬।০৮।২০১৪
মানামা, বাহ্রাইন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



